Logo
ঢাকা শুক্রবার , ১৫ মে , ২০২৬
Logo

ধারণার চেয়েও রাহস্যময় পৃথিবীর কেন্দ্র

প্রযুক্তি ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি , ২০২৫

শেয়ার করুনঃ
ধারণার চেয়েও রাহস্যময় পৃথিবীর কেন্দ্র


পৃথিবীর কেন্দ্রবিন্দু নিয়ে বিজ্ঞানীদের মাঝে যেসব অনুসিদ্ধান্ত রয়েছে এর মধ্যে একটি হচ্ছে পৃথিবীর কেন্দ্র অত্যন্ত কঠিন আবরণে ঢাকা। তবে বিষয়টি এমন নাও হতে পারে বলে সম্প্রতি প্রকাশিত কয়েক দশকের এক গবেষণায় ইঙ্গিত মিলছে।

গবেষকরা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে পৃথিবীর কেন্দ্রের পৃষ্ঠটি, যা আমাদের গ্রহের গভীরে কী ঘটছে সে সম্পর্কে আগের বিভিন্ন ধারণাকে চ্যালেঞ্জ করেছে। এসব পরিবর্তনের সঙ্গে যোগ থাকতে পারে পৃথিবীর কেন্দ্রে ঘূর্ণনের গতি ও দিনের দৈর্ঘ্যে সামান্য পরিবর্তনের মতো বিষয়ের।

গবেষণাটি করেছেন ‘ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া’ এটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার জিওসায়েন্স’-এ।

পৃথিবীর কেন্দ্রটি আমাদের পায়ের প্রায় তিন হাজার মাইল নীচে চাপা পড়ে আছে এবং একে ঘিরে রয়েছে গলিত এক স্তর, যেটিকে বলা হচ্ছে ‘আউটার কোর’ বা কেন্দ্রের বাইরের অংশ।

কেন্দ্র কীভাবে সরে যায় ও ঘুরে চলেছে তা দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের বিতর্কের বিষয়। এ গবেষণাটি বিতর্কের নতুন প্রমাণ।

গবেষকরা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর কেন্দ্রের পৃষ্ঠটিও পরিবর্তিত হচ্ছে ও নিজের আকার পরিবর্তন করছে।

এ গবেষণার প্রধান গবেষক ও ইউএসসি’র অধ্যাপক জন ভিদালে বলেছেন, মূলত পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রের ঘূর্ণন কীভাবে ধীর হয়ে যাচ্ছে তা নিয়ে গবেষণার ওপর নজর দিয়েছে গবেষণা দলটি। কয়েক দশকের ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে এখানে অস্বাভাবিক ভূমিকম্পের তরঙ্গ খুঁজে পেয়েছেন গবেষকরা, যা দিয়েছে অপ্রত্যাশিত কিছুর ইঙ্গিত।

“আমরা এমন কিছু খুঁজে পাব বলে আশা করিনি। তবে আমাদের এ আবিষ্কারের মাধ্যমে ইঙ্গিত মিলেছে, পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রটি পুরোপুরি কঠিন নয়,” বলেছেন ভিদালে।

এসব পরিবর্তন খতিয়ে দেখার জন্য দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জের কাছে একশ ২১টি ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণ করেছে গবেষণা দলটি। ১৯৯১ থেকে ২০২৪ সালের মধ্যে ঘটেছিল এসব ভূমিকম্প, যা রেকর্ড করেছিল আলাস্কা ও কানাডার বিভিন্ন পর্যবেক্ষণ স্টেশন।

কানাডার ‘ইয়েলোনাইফ’-এর একটি স্টেশন থেকে আসা ভূমিকম্পের একগুচ্ছ তরঙ্গে বিজ্ঞানীরা এমন কিছু দেখেছেন যা অন্যান্য তরঙ্গের চেয়ে আলাদা। গবেষণার বিভিন্ন কৌশল উন্নত করার পর তারা বুঝতে পারেন, এ অদ্ভুত তরঙ্গ পৃথিবীর কেন্দ্রের পৃষ্ঠে গতিবিধির লক্ষণ।

সবচেয়ে কার্যকর ব্যাখ্যা হচ্ছে, বিজ্ঞানীদের আগের ধারণার চেয়েও কেন্দ্রে প্রভাব ফেলছে এটিকে ঘিরে থাকা গলিত বাইরের কোরটি।

বাইরের কেন্দ্রটি মূলত অশান্ত হিসেবে পরিচিত অর্থাৎ এটি এলোমেলো উপায়ে চলাচল করে। তবে প্রথমবারের মতো গবেষকরা প্রমাণ পেয়েছেন, বাইরের কোরের এই অশান্ত আচরণের ফলে অভ্যন্তরীণ কেন্দ্রটি পুনরায় গঠিত হচ্ছে।

গবেষকরা বলছেন, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে চালিত করে ও গ্রহের তাপমাত্রায় প্রভাব ফেলে এমন বিভিন্ন শক্তিকে আরও ভালভাবে বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করতে পারে এ আবিষ্কার। দিনের দৈর্ঘ্যের উপর কেন্দ্রের গতিবিধি কীভাবে প্রভাব ফেলতে পারে সে সম্পর্কেও নতুন প্রশ্ন সামনে এনেছে এটি।

“এটা সবে শুরু। পৃথিবীর গভীরে কী ঘটছে সে সম্পর্কে আমাদের এখনও অনেক কিছু শেখার বাকি আছে,” বলেন ভিদালে।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • মেটায় এআই’র তৈরি প্রোফাইলগুলো বাদ পড়ছে
    মেটায় এআই’র তৈরি প্রোফাইলগুলো বাদ পড়ছে
  • বেদনার স্মৃতিও মুছে ফেলা যাবে
    বেদনার স্মৃতিও মুছে ফেলা যাবে
  • প্রতীক্ষার পর বাতিল হল ‘বেজোসের’ রকেট উৎক্ষেপণ
    প্রতীক্ষার পর বাতিল হল ‘বেজোসের’ রকেট উৎক্ষেপণ
  • টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
    টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
  • যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক
    যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক
  • ১৪ জনের বাবা ইলনমাস্ক কেন আরও সন্তান চান
    ১৪ জনের বাবা ইলনমাস্ক কেন আরও সন্তান চান
  • আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১০টি পদক
    আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১০টি পদক
  • সমালোচনার মুখে ইন্টারনেটের ভ্যাট কমাল এনবিআর
    সমালোচনার মুখে ইন্টারনেটের ভ্যাট কমাল এনবিআর
  • মোনার্ক প্রজাপতির আদলে রোবটিক ডানা আবিষ্কার
    মোনার্ক প্রজাপতির আদলে রোবটিক ডানা আবিষ্কার
  • এক আইফোনে থাকবে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
    এক আইফোনে থাকবে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
  • ডিপসিক কী, কেন কমছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানির শেয়ারদর
    ডিপসিক কী, কেন কমছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানির শেয়ারদর
  • এআইচালিত রোবট বাজারে আনছে চীন
    এআইচালিত রোবট বাজারে আনছে চীন
  • কী আছে শনির চাঁদের নিজস্ব বায়ুমণ্ডলে
    কী আছে শনির চাঁদের নিজস্ব বায়ুমণ্ডলে
  • সমুদ্রতলের রহস্য উন্মোচনে কাজ করছে ‘আইইউবি বঙ্গমেরিন’
    সমুদ্রতলের রহস্য উন্মোচনে কাজ করছে ‘আইইউবি বঙ্গমেরিন’
  • ডুবোযান নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে ‘সাস্ট অনুসন্ধান’
    ডুবোযান নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে ‘সাস্ট অনুসন্ধান’
  • একুশে পদক পাচ্ছেন অভ্র’র মেহেদী হাসান
    একুশে পদক পাচ্ছেন অভ্র’র মেহেদী হাসান
  • চবিতে সায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত
    চবিতে সায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত
  • ফেরির নকশা করে বুয়েট ব্ল্যাক পার্লের বিশ্বজয়
    ফেরির নকশা করে বুয়েট ব্ল্যাক পার্লের বিশ্বজয়
  • কার্বন-ডাই-অক্সাইড থেকে মিলবে জ্বালানি, চলবে গাড়ি
    কার্বন-ডাই-অক্সাইড থেকে মিলবে জ্বালানি, চলবে গাড়ি
  • চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত
    চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত
  • মাস্কের স্টারলিংক নিয়ে ভাবছে বিটিআরসি
    মাস্কের স্টারলিংক নিয়ে ভাবছে বিটিআরসি
  • চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
    চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
  • পারমাণবিক বর্জ্য থেকে বিদ্যুৎ
    পারমাণবিক বর্জ্য থেকে বিদ্যুৎ
  • চলতি বছর সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার
    চলতি বছর সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার
  • আবারও ইলন মাস্কের মহাকাশযানে বিস্ফোরণ
    আবারও ইলন মাস্কের মহাকাশযানে বিস্ফোরণ
  • আলবেনিয়ায় এক বছরের জন্য নিষিদ্ধ টিকটক
    আলবেনিয়ায় এক বছরের জন্য নিষিদ্ধ টিকটক
  • বয়স্কদের দেখভালে চীনে এআই ব্যবহার
    বয়স্কদের দেখভালে চীনে এআই ব্যবহার
  • কমেছে মোবাইল ইন্টারনেট ব্যবহার, বাড়ছে ব্রডব্যান্ড
    কমেছে মোবাইল ইন্টারনেট ব্যবহার, বাড়ছে ব্রডব্যান্ড
  • এ বছর ওপেনএআইয়ের আয় তিন গুণ হবে
    এ বছর ওপেনএআইয়ের আয় তিন গুণ হবে
  • চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা
    চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা
  • চাঁদে তথ্যভান্ডার স্থাপনের পরিকল্পনা
    চাঁদে তথ্যভান্ডার স্থাপনের পরিকল্পনা
  • একসঙ্গে মহাকাশে ঘুরে এলেন ৬ নারী
    একসঙ্গে মহাকাশে ঘুরে এলেন ৬ নারী
  • ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়ার দাবি বিজ্ঞানীদের
    ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়ার দাবি বিজ্ঞানীদের
  • তিন স্তরে ইন্টারনেটের খরচ কমছে
    তিন স্তরে ইন্টারনেটের খরচ কমছে
  • স্টারলিংক এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
    স্টারলিংক এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
  • ইন্টারনেটবিহীন পৃথিবী চান ব্রিটেনের তরুণরা
    ইন্টারনেটবিহীন পৃথিবী চান ব্রিটেনের তরুণরা
  • নাসার লাইভ কনটেন্ট দেখা যাবে নেটফ্লিক্সে
    নাসার লাইভ কনটেন্ট দেখা যাবে নেটফ্লিক্সে
  • গুগলের এআই ভিডিও জেনারেটর ‘ভিও ৩’ এখন জেমিনাইতে
    গুগলের এআই ভিডিও জেনারেটর ‘ভিও ৩’ এখন জেমিনাইতে
  • হিটলারের প্রশংসা: মাস্কের চ্যাটবটের বিরুদ্ধ ক্ষেপেছে ইহুদিপক্ষ
    হিটলারের প্রশংসা: মাস্কের চ্যাটবটের বিরুদ্ধ ক্ষেপেছে ইহুদিপক্ষ
  • মানব দেহে ‘সফল অস্ত্রোপচার’ রোবটের
    মানব দেহে ‘সফল অস্ত্রোপচার’ রোবটের
  • পৃথিবীতে বসেই মঙ্গল ছুঁয়ে দেখার সুযোগ!
    পৃথিবীতে বসেই মঙ্গল ছুঁয়ে দেখার সুযোগ!
  • ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
    ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
  • চীনের রোবট এখন নিজের চার্জ নিজেই দেয়
    চীনের রোবট এখন নিজের চার্জ নিজেই দেয়
  • রোবট বক্সিংয়ের যুগে প্রবেশ করল বিশ্ব, নেতৃত্বে চীন
    রোবট বক্সিংয়ের যুগে প্রবেশ করল বিশ্ব, নেতৃত্বে চীন
Logo