আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ৯ মার্চ , ২০২৫
শিশুদের মধ্যে সহিংসতা নিয়ে উদ্বেগের কারণে এক বছরের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশ আলবেনিয়া।
জনপ্রিয় ও আলোচিত ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি শিশুদের মধ্যে সহিংসতা ও বুলিং উসকে দিচ্ছে এমন উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভা নিষিদ্ধ করে অ্যাপটি। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট
গত বছর নভেম্বরে টিকটকে শুরু হওয়া বিবাদের জেরে এক শিশু আরেক শিশুকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনার পরই এমন পদক্ষেপ নিলো আলবেনিয়ার সরকার।
দেশটির শিক্ষামন্ত্রী ওগের্তা মানাস্তিরলিউ বলেছেন, ওই ঘটনার পর থেকে প্রায় ৬৫ হাজার আলবেনিয়ান অভিভাবকের সঙ্গে এক হাজার তিনশটি বৈঠক করেছে দেশটির কর্তৃপক্ষ। এসব অভিভাবকেরাই “টিকটক বন্ধ বা এর ব্যবহার সীমিত” করার পক্ষে সুপারিশ করেছিলেন।