Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি

বিনোদন ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

শেয়ার করুনঃ
টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি


বলিউড অভিনেত্রী নার্গিস ফখরি তার ফিটনেস ধরে রাখতে উপবাস করেন। তবে তার উপবাসের ধরনে রয়েছে ভিন্নতা।

নার্গিস জানিয়েছেন, বছরে দুইবার নয় দিন করে উপবাস করেন, আর ওই সময় কেবল মাত্র পানি পান করেন তিনি।

হটারফ্লাই ইউটিউব চ্যানেলে সোহা আলী খানের সঙ্গে আড্ডায় বসে এ কথা জানিয়েছেন নার্গিস।

তিনি বলেন, “বছরে দুইবার উপবাসের সময়ে কোনো খাবার খাই। কেবল পানি খাই ওই সময়ে। কাজটা সহজ নয়। কিন্তু এই কঠিন কাজের ফলাফলও মেলে।

“মানসিক ও শারীরিক দুই দিকেই পরিবর্তন আসে। পুরো লুক বদলে যায়। চেহারা চকচক করে, চোয়াল স্পষ্ট হয়ে ওঠে।“

তবে কাউকে এই উপবাস করার পরামর্শ দিতে রাজি নন নার্গিস।

শরীরচর্চা বা সুস্থ থাকার জন্য ‘শর্টকাট রাস্তায়’ হাঁটার পক্ষপাতি নন নার্গিস।

এই অভিনেত্রী বলেছেন, পর্যাপ্ত পানি, স্বাস্থ্যকর খাবার এবং আট ঘণ্টা ঘুমের বিষয়ে নজর দেন তিনি।

দীর্ঘ বিরতির পর সম্প্রতি ‘হাউসফুল ৫’ ছবি দিয়ে আলোচনায় এসেছেন নার্গিস ফখরি। তিনি বলেছেন ওই সিনেমা করার পর আরো কিছু কাজের প্রস্তাব তার হাতে এসেছিল, কিন্তু করা হয়ে ওঠেনি। এখন নার্গিস চেষ্টা করবেন সিনেমায় নিয়মিত হওয়ার।



Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
  • জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
    জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
Logo