প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ৬ জানুয়ারী , ২০২৫
আপন
কর্মস্থল এফডিসিতে নামাযে জানাজা ও অশ্রুসিক্ত ফুলেল শ্রদ্ধায় প্রবীণ অভিনেতা প্রবীর
মিত্রকে শেষ বিদায় জানালেন স্বজন-সতীর্থরা।
সোমবার
দুপুর ১টায় এই শিল্পীর মরদেহ
যখন এফডিসিতে আনা হয়, তাকে দেখতে ভিড় করেন তার সহশিল্পী, চেনা পরিচালক-প্রযোজকরা। তাদের ফুলেল শ্রদ্ধা আর চোখের জলে
ভারি হয়ে ওঠে সেখানকার পরিবেশ।
জানাজার আগে পরিবারের পক্ষ থেকে প্রবীর মিত্রের বড় ছেলে মিথুন বলেন, ‘আমার বাবার কোনো কথা বা আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে মাফ করে দেবেন। বাবা বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার মুসলিম নাম হাসান ইমাম।
জানাজায়
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি অভিনেতা মিশা সওদাগর বলেন, "প্রবীর মিত্র
যখন বিয়ে করেন তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন তার নামকরণ করা হয় হাসান ইমাম।
উনার ছেলের নামও কিন্তু ইসলাম ধর্মমতেই রাখা হয়েছে। উনি মুসলিম, তাই জানাজা এবং ইসলাম
ধর্মমতে উনাকে দাফন করা হচ্ছে।"
রাজধানীর
একটি বেসরকারি হাসপাতালে রোববার রাত ১০টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীর
মিত্র; অভিনেতার বয়স হয়েছিল ৮৪ বছর। রাতে ফ্রিজিং গাড়িতে করে মরদেহ রাখা হয়েছিল ধানমন্ডির
বাসায়।
বাংলাদেশের
জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র ১৯৭৩ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিষয়টি অনেকের জানা ছিলো না। তার অধিকাংশ ভক্তই জানতেন তিনি হিন্দু ধর্মের অনুসারি।
এফডিসিতে
তার প্রথম জানাজা এবং চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে
বরণ্যে এই অভিনেতাকে আজিমপুর
কবরস্থানে সমাহিত করা হয়।
১৯৪১
সালের ১৮ আগস্ট চাঁদপুরের
নতুনবাজারের গুয়াখোলায়, মামার বাড়িতে জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র।পুরো নাম প্রবীর কুমার মিত্র। তার বেড়ে ওঠা পুরান ঢাকায়। তিনি
স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন।