Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

শিল্পী সমিতিতে নিপুণের সদস্যপদ স্থগিত

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
শিল্পী সমিতিতে নিপুণের সদস্যপদ স্থগিত

‘বেশ কিছু কারণে’ অভিনেত্রী নিপুণ আক্তারের সদস্যপদ ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

গত রোববার কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।

তিনি বলেন,"বেশ কিছু অভিযোগের কারণে নিপুণ আপুর সদস্যপদ স্থগিত করা হয়েছে। তিনি গত ২৪ জুলাই সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি দিয়েছেন।

"সেখানে তিনি পদে না থেকেও নিজেকে সাধারণ সম্পাদক দাবি করেছেন। এটি সমিতির নিয়মবহির্ভূত।"

জয় বলেন, "শুধু এই ঘটনা নয়, তিনি গঠনতন্ত্র পরিপন্থি আরও কাজ করেছেন। এর আগে তিনি বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেছেন।

“কার্যনির্বাহী পরিষদ থেকে তাকে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে তিনবার। কিন্তু উত্তর মেলেনি। এজন্য সর্বসম্মতিক্রমে 'অনির্দিষ্টকালের' জন্য সদস্যপদ স্থগিত করা হয়েছে। "

সদস্যপদ স্থগিতের বিষয়টি নিয়ে জানতে নিপুণের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

গেল বছরের ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) নির্বাচন হয়। সেখানে সাধারণ সম্পাদক পদে ডিপজলের কাছে হেরে যান নিপুণ।

পরে ফল স্থগিত চেয়ে আদালতে রিট আবেদন করেন তিনি। হাই কোর্ট তখন ছয় মাসের জন্য ডিপজলকে দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলেন।

এরপর গত ২০ মে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আবেদন করেন ডিপজল।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
Logo