Logo
ঢাকা বুধবার , ১৩ মে , ২০২৬
Logo

ফের উকিল নোটিশ পেলেন স্বাগতা

প্রতিবেদক, প্রকাশিত: শুক্রবার , ৩ জানুয়ারী , ২০২৫

শেয়ার করুনঃ
ফের উকিল নোটিশ পেলেন স্বাগতা



লিভ টুগেদারকে উদারভাবে বিশ্লেষণ করতে গিয়ে ফের আইনি নোটিশের মুখে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী ও সংগীত শিল্পী জিনাত সানু স্বাগতা।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ বৃহস্পতিবার ঢাকা বারের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুকের মাধ্যমে সংগঠনটির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক নোটিশটি পাঠান। 


স্টুডেন্টস ফর সভারেন্টির যুগ্ম আহ্বায়ক মুহম্মদ ইয়াকুব মজুমদার জানান, সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী লিভ টুগেদার নিয়ে খোলাখুলি আলোচনা করেন। সেখানে তিনি বিয়ের আগেই একসাথে থাকার বিষয়টিকে ইতিবাচকভাবে তুলে ধরেন। এছাড়াও তিনি প্রত্যাশা করেন যে, এই বিষয়টিকে দেশে দ্রুতই বৈধতা দেওয়া হবে। 


নোটিশে সেই লিভ টুগেদার বিষয়ক বক্তব্য প্রত্যাহার পূর্বক তিন কার্যদিবসের মধ্যে অভিনেত্রী স্বাগতাকে ক্ষমা চেয়ে গণমাধ্যমে বিবৃতি প্রকাশের আহ্বান জানানো হয়। অন্যথায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।


লিভ টুগেদার নিয়ে মন্তব্য করায় স্বাগতার বিরুদ্ধে গত ২৬ ডিসেম্বর মুহম্মদ আরিফুল খবির নামে এক ব্যক্তির পক্ষে স্বাগতাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী। সেখানেও নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়।


নোটিশের জবাবে স্বাগতা বলেন, আমি কাউকে লিভ টুগেদারে উৎসাহ দেইনি। এটা যার যার ব্যক্তিগত রুচি ও পছন্দের ব্যাপার। আমার আগেও অনেকে লিভ টুগেদার করেছেন। আমার কথায় কেউ উৎসাহী হয়ে লিভ টুগেদার করবে বলে আমি মনে করি না। তবে লিভ টুগেদারের জন্য নিজের প্রথম সংসার ভাঙনের দায় দেখছেন স্বাগতা। 


অভিনেত্রী বলেন, যার অনুভূতিতে আঘাত লেগেছে, তাকে অনুরোধ করবো, তিনি যেন তার ধর্মীয় ও সাংস্কৃতিক নিয়ম মেনে চলেন, আমার নিয়ম তাকে মানতে হবে না। আমি কোন বাস্তবতায় কী করেছি, সেটা তিনি বুঝতে পারবেন না।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • জুটিবদ্ধ আদর-দীঘি
    জুটিবদ্ধ আদর-দীঘি
  • ‘দস্যু বনহুর’ নায়িকা অঞ্জনা মারা গেছেন
    ‘দস্যু বনহুর’ নায়িকা অঞ্জনা মারা গেছেন
  • বরিশালের মেয়ে রোজার সঙ্গে ঘর বাঁধলেন তাহসান
    বরিশালের মেয়ে রোজার সঙ্গে ঘর বাঁধলেন তাহসান
  • এফডিসিতে জানাজা পড়ে অভিনেতা প্রবীর মিত্রকে শেষ বিদায়
    এফডিসিতে জানাজা পড়ে অভিনেতা প্রবীর মিত্রকে শেষ বিদায়
  • চলচ্চিত্র কর্মশালা পরিচালনার জন্য ৮ জন নির্বাচিত
    চলচ্চিত্র কর্মশালা পরিচালনার জন্য ৮ জন নির্বাচিত
  • ‘বিলডাকিনি’ আসছে ২৪ জানুয়ারি
    ‘বিলডাকিনি’ আসছে ২৪ জানুয়ারি
  • চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার : উপদেষ্টা নাহিদ ইসলাম
    চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার : উপদেষ্টা নাহিদ ইসলাম
  • ‘মাছি টানতে’ মুখে মধু মেখেছিলেন শাহরুখ
    ‘মাছি টানতে’ মুখে মধু মেখেছিলেন শাহরুখ
  • সাইফ আলি খানের ওপর হামলাকারী কি বাংলাদেশি
    সাইফ আলি খানের ওপর হামলাকারী কি বাংলাদেশি
  • জোলির স্তন অপসারণের এক দশক
    জোলির স্তন অপসারণের এক দশক
  • শিল্পী সমিতিতে নিপুণের সদস্যপদ স্থগিত
    শিল্পী সমিতিতে নিপুণের সদস্যপদ স্থগিত
  • পরীমনির বিচার শুরুর আদেশ, গ্রেপ্তারে পরোয়ানা
    পরীমনির বিচার শুরুর আদেশ, গ্রেপ্তারে পরোয়ানা
  • ওবামার সঙ্গে প্রেমের গুঞ্জননিয়ে যা বললেন অ্যানিস্টন
    ওবামার সঙ্গে প্রেমের গুঞ্জননিয়ে যা বললেন অ্যানিস্টন
  • মঞ্চে ভারসাম্য হারানো সাবিনা এখন সুস্থ
    মঞ্চে ভারসাম্য হারানো সাবিনা এখন সুস্থ
  • এবারও কান উৎসবের জুরিপ্রধান জুলিয়েট বিনোশ
    এবারও কান উৎসবের জুরিপ্রধান জুলিয়েট বিনোশ
  • ডিবি হেফাজতে অভিনেত্রী শাওন ও সাবা
    ডিবি হেফাজতে অভিনেত্রী শাওন ও সাবা
  • শিল্পকলা একাডেমির ভাড়া কমে অর্ধেকে
    শিল্পকলা একাডেমির ভাড়া কমে অর্ধেকে
  • পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শাকিরা
    পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শাকিরা
  • বোরহানউদ্দিন উপজেলায়   কবিতা আবৃত্তিতে আরিজা প্রথম
    বোরহানউদ্দিন উপজেলায় কবিতা আবৃত্তিতে আরিজা প্রথম
  • কেন স্থগিত হল ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট
    কেন স্থগিত হল ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট
  • নতুন জীবনে মেহজাবীন; সঙ্গী প্রযোজক আদনান
    নতুন জীবনে মেহজাবীন; সঙ্গী প্রযোজক আদনান
  • সাংস্কৃতিক আয়োজন বন্ধের প্রতিবাদে সাংস্কৃতিক সন্ধ্যা
    সাংস্কৃতিক আয়োজন বন্ধের প্রতিবাদে সাংস্কৃতিক সন্ধ্যা
  • বাবা হারালেন অভিনেত্রী রুনা খান
    বাবা হারালেন অভিনেত্রী রুনা খান
  • সাত বছর পর প্লে বেকে মিলা
    সাত বছর পর প্লে বেকে মিলা
  • বৈয়াম পাখি ২.০ তে জেফার
    বৈয়াম পাখি ২.০ তে জেফার
  • পরকীয়ায় জড়ালে মৃত্যুদণ্ড দিতে চান অপু বিশ্বাস
    পরকীয়ায় জড়ালে মৃত্যুদণ্ড দিতে চান অপু বিশ্বাস
  • অনলাইনে জুয়ার প্রচারণায় তারকারা
    অনলাইনে জুয়ার প্রচারণায় তারকারা
  • মডেল মেঘনা আলম কারাগারে, নানা প্রশ্ন
    মডেল মেঘনা আলম কারাগারে, নানা প্রশ্ন
  • শ্রাবন্তীর পিঠে প্রেমের সংলাপ আঁকলেন শিবপ্রসাদ
    শ্রাবন্তীর পিঠে প্রেমের সংলাপ আঁকলেন শিবপ্রসাদ
  • শাকিব খানের বিশ্বজয় : আইএমডিবির তালিকায় ‘বরবাদ’
    শাকিব খানের বিশ্বজয় : আইএমডিবির তালিকায় ‘বরবাদ’
  • প্রভার নজরে এবার তরুণ অভিনেতা
    প্রভার নজরে এবার তরুণ অভিনেতা
  • পোপকে নিয়ে সিনেমা ‘কনক্লেভ’র দর্শক বাড়ছে হু হু করে
    পোপকে নিয়ে সিনেমা ‘কনক্লেভ’র দর্শক বাড়ছে হু হু করে
  • নিপুণ-জায়েদসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে মামলা
    নিপুণ-জায়েদসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে মামলা
  • গানচিত্রে মৌ
    গানচিত্রে মৌ
  • জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
    জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
Logo