Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

‘মাছি টানতে’ মুখে মধু মেখেছিলেন শাহরুখ

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
‘মাছি টানতে’ মুখে মধু মেখেছিলেন শাহরুখ

সিনেমার মান ‘অসাধারণ’ করে তোলার দায়িত্ব মূলত পরিচালকের কাঁধে থাকলেও বলিউডি অভিনেতা শাহরুখ খান সেই দায় অনেকটা নিজে থেকে নিয়ে নেন বলে মন্তব্য করেছেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানি।

ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, এক সাক্ষাৎকারে ‘লুটেরা নির্মাতা’ হিসেবে খ্যাত এই পরিচালক ‘বলিউড বাদশা’র সঙ্গে তার কাজের অভিজ্ঞতা তুলে ধরেছেন।


মোতওয়ানি 'হাম দিল দে চুকে সনম' ও 'দেবদাস' সিনেমায় সঞ্জয় লীলা বনসালির সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন।

মোতওয়ানির ভাষ্য, শাহরুখ খানের মাথা সারাক্ষণই কাজ করে যায়। এই তারকাভিনেতাকে 'অসাধারণ' মানুষ আখ্যা দিয়ে একটি বিশেষ ঘটনার কথা তুলে ধরেন বিক্রমাদিত্য।

তিনি বলেন, “আমি শাহরুখের একটি ঘটনা বলব। আমরা দেবদাস সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যে নিয়ে কাজ করছিলাম, যেখানে শাহরুখের মারা যাচ্ছেন আর ঐশ্বরিয়া তার দিকে ছুটে আসছেন। শাহরুখ একটি গাছের নিচে শুয়ে ছিলেন।”

“হঠাৎই তিনি একজন সহকারীকে জিজ্ঞেস করেন তাকে কেউ একটু ‘মধু’ দিতে পারবেন কী না। আমরা তখনও বিষয়টি নিয়ে কিছুই জানি না। তারপর তাকে মধু এনে দেওয়া হল। তিনি সেখান থেকে একটু মধু নিয়ে তার মুখে মাখান। যাতে যাতে তার মুখের ওপর এসে মাছি বসে, মৃত্যুপথযাত্রী অনেক মানুষের মুখে যেভাবে মাছি বসে। পুরো বুদ্ধিটাই তার ছিল।”

শাহরুখ সিনেমার মান বাড়ানোর জন্য কোনো বুদ্ধি পরামর্শ দিতে কখনো পিছপা হন না বলেও জানিয়েছেন তিনি।

“তিনি খুব ছোট ছোট বিষয়গুলো করেন যা চলচ্চিত্রে বড় পার্থক্য গড়ে দেয়।“

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের ওপর নির্মিত ২০০২ সালে সঞ্জয় লীলা বনসালির ‘দেবদাস’ হয়ে দর্শকদের কাঁদিয়েছিলেন শাহরুখ।

সেই মেগাবাজেটের সিনেমা এখনো আলোচিত। সিনেমায় পার্বতীর চরিত্রে ঐশ্বরিয়া রাই বচ্চন ও চন্দ্রমুখী হয়েছিলেন মাধুরী দীক্ষিত।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
Logo