Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

পোপকে নিয়ে সিনেমা ‘কনক্লেভ’র দর্শক বাড়ছে হু হু করে

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
পোপকে নিয়ে সিনেমা ‘কনক্লেভ’র দর্শক বাড়ছে হু হু করে


ক্যাথলিক খ্রিস্টান চার্চের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর তাকে নিয়ে নির্মিত চলচ্চিত্রকনক্লেভসিনেমার দর্শক এক দিনে ২৮৩ শতাংশ বেড়েছে।

পরিচালক এডওয়ার্ড বার্জারেরকনক্লেভ’ বর্তমানে অ্যামাজন প্রাইম ভিডিওসহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে চলছে।

লুমিনেট জানিয়েছে, ‘কনক্লেভসিনেমাটির দর্শকসংখ্যা গেল ২১ এপ্রিলয়ে বেড়েছে ২৮৩% ওই দিনই চিরবিদায় নেন ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিসের মৃত্যুর আগের দিন ২০ এপ্রিল ওটিটির বিভিন্ন প্ল্যাটফর্মে সিনেমাটি দেখা হয়েছিল প্রায় দশমিক ৮ মিলিয়ন মিনিট; আর ২১ এপ্রিল দিনশেষে ওই সংখ্যা দাঁড়ায় দশমিক ৯ মিলিয়ন মিনিটে।

রবার্ট হ্যারিসের বিখ্যাত উপন্যাস 'কনক্লেভ' অবলম্বনে তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য। রোমান ক্যাথলিক চার্চের নেতা পোপের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচন প্রক্রিয়া ঘিরে নানা ঘটনা নিয়েকনক্লেভ’ সিনেমার চিত্রনাট্যে তৈরি হয়েছে। তাতে উঠে এসেছে ক্যাথলিক চার্চের ভেতরের জটিলতাও। 'কনক্লেভ' মুক্তি পায় গেল বছরের ২৯ নভেম্বর যুক্তরাজ্যে।

 ‘কনক্লেভেঅভিনয় করেছেন রাফ ফাইঞ্জ, স্ট্যানলি টুচি, ইসাবেলা রোসেলিনিসহ অনেকে। ২০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি বক্স অফিসে ৭৬ দশমিক মিলিয়ন ডলারের ব্যবসা করে।

 ‘কনক্লেভসিনেমার বাইরেও পোপ ফ্রান্সিসকে নিয়েপোপ ফ্রান্সিস: ম্যান অব হিজ ওয়ার্ড’, ‘দ্য টু পোপস’, ‘কল মি ফ্রান্সিসসহ আরো কয়েকটি চলচ্চিত্র প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে।

 

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
Logo