Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

গানচিত্রে মৌ

বিনোদন প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

শেয়ার করুনঃ
গানচিত্রে মৌ

মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ গানভিত্তিক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘তুমি রবে নীরবে’র নতুন গানচিত্র তৈরি করছেন চলচ্চিত্র ও নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। এক নিঃসঙ্গ মায়ের অন্তর্জগৎ ও হারিয়ে যাওয়া মেয়ের ফিরে আসার করুণ বাস্তবতা রূপায়িত হচ্ছে গানচিত্রটিতে। এখন চলছে শুটিং। 

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘গানচিত্রে নিঃশব্দ ভালোবাসা, প্রতীক্ষা ও মাতৃত্বের ব্যথা তুলে ধরবেন মৌ। গানটি নতুন করে গেয়েছেন শিরিন চৌধুরী। পর্দায় মৌ-এর মেয়ের চরিত্রে থাকছেন নিদ্রিতা সরকার। ভিডিওটি চিত্রগ্রহণ করছেন সুমন হোসেন।

মা দিবস উপলক্ষে মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে নির্মিত হচ্ছে এটি। মুক্তি পাবে ১১ মে, আন্তর্জাতিক মা দিবসে।’

মৌকে নিয়ে গানচিত্র নির্মাণ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘মৌয়ের সঙ্গে আমি পাঁচটি নাটক করেছি। এটাই প্রথম গানচিত্র।

যখন শিরিন আপা আমাকে দায়িত্ব দিলেন গানচিত্রটি নির্মাণের, আমার মনে হয়েছিল ডলি জহুরকে মায়ের চরিত্রে নেব। সত্যি বলতে মৌয়ের কথা মনেই আসেনি। তবে শিরিন আপা আমাকে মৌয়ের কথা বলেন। এখন শুটিং করতে গিয়ে মনে হচ্ছে মৌ ছাড়া কাজটা অপূর্ণ থেকে যেত।’

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
Logo