Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

প্রভার নজরে এবার তরুণ অভিনেতা

বিনোদন ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
প্রভার নজরে এবার তরুণ অভিনেতা

দেড় যুগেরও বেশি সময় শোবিজ অঙ্গনে কাজ করছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শুরুর দিকে তুমুল ব্যস্ততায় দিন পার করলেও এখন কাজ অনেক কমিয়ে দিয়েছেন। 

সর্বশেষ গত বছরের শুরুতে একটি নাটকে অভিনয় করেছিলেন। বিরতি ভেঙে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন এ অভিনেত্রী। সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন তরুণ অভিনেতাদের। 

জানা গেছে, আসন্ন ঈদুল আজহার একাধিক নাটকে তাকে এবার দেখা যাবে। যেখানে তার সহকর্মী হিসাবে থাকছেন বর্তমান প্রজন্মের তরুণ সব অভিনেতা।

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বলেন, ‘এ সময়ের যারা তরুণ, তাদের কিন্তু আলাদা একটা দর্শক রয়েছেন। দর্শকদের কাছে আলাদা হাইপ আছে, এ জন্যই তারা নিয়মিত কাজ করছেন। দর্শকদের রুচি বোঝেন। তাদের থেকেও অনেক কিছু শেখার রয়েছে। আমি তাদের কাছ থেকেও শিখি।’ 

সম্প্রতি প্রভা শেষ করেছেন ‘বিয়েটা করেই ফেললাম’ নামে একটি নাটকের শুটিং। এতে তার সহশিল্পী ছিলেন তরুণ অভিনেতা যাহের আলভী। 

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে দেশে ফিরেন প্রভা। তিনি দীর্ঘদিন আমেরিকায় ছিলেন। সেখানে একটি বিউটি পার্লার থেকে রূপসজ্জার ওপর কর্মশালা করেছেন। 

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
Logo