Logo
ঢাকা বুধবার , ১৩ মে , ২০২৬
Logo

চলচ্চিত্র কর্মশালা পরিচালনার জন্য ৮ জন নির্বাচিত

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৮ জানুয়ারী , ২০২৫

শেয়ার করুনঃ
চলচ্চিত্র কর্মশালা পরিচালনার জন্য ৮ জন নির্বাচিত



চলচ্চিত্র কর্মশালা পরিচালনা করা এবং সিনেমা নির্মাণের জন্য ৮ জন নির্মাতাপরিচালকের নাম চূড়ান্ত করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।


নির্বাচিত পরিচালকরা হলেন- অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, নুহাশ হুমায়ুন, শঙ্খ দাশগুপ্ত, শাহীন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়াহ্ আফরিন মৌ এবং মোহাম্মদ তাওকীর ইসলাম।


মঙ্গলবার মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে নির্মাতাদের নাম ঘোষণা করা হয়। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় বলা হয়েছে, নির্বাচিত নির্মাতারা দেশের নবীন ও প্রশিক্ষিত চলচ্চিত্রকর্মীদের সাথে নিয়ে আটটি বিভাগীয় শহর থেকে চলতি বছর আটটি মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করবেন।


সংস্কৃতির বিকাশ ও বিকেন্দ্রীকরণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রণালয় লিখিত বক্তব্যে বলছে, এর মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার সাথে ঢাকার ও ঢাকার বাইরের সৃজনশীল তরুণ প্রজন্ম যুক্ত হবেন।


এছাড়া দেশের বরেণ্য ও মেধাবী চলচ্চিত্রকারদের কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে দক্ষতা অর্জন করবে।


সংস্কৃতি উপদেষ্টা ফারুকী বলেন, “এসব কর্মশালা এবং চলচ্চিত্র নির্মাণের জন্য কোনো ছক বেঁধে দেওয়া হয়নি। এতে করে শিল্পীরা তাদের নিজস্ব কর্মপদ্ধতি ও সৃজনশীলতার সর্বোচ্চ প্রযোগ ঘটাতে সমর্থ হবেন এবং শৈল্পিক, রাজনীতিমনস্ক, বৈপ্লবিক এবং তারুণ্যমণ্ডিত শিল্পভাষা তৈরি করতে আরো স্বচ্ছন্দ হবেন বলে আমাদের বিশ্বাস।"


“বিশেষ করে, যে দীর্ঘ দুঃসময় আর রক্তস্নাত জুলাই বিপ্লব পার হয়ে বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলছে, তার একটি শৈল্পিক ভাষ্য এসব চলচ্চিত্রে দেখতে পাবো বলে আমরা আশা করি।"


গত ডিসেম্বর মাসে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সার্চ কমিটি গঠিত হয়। এই সার্চ কমিটির লক্ষ্য ছিল আটজন চলচ্চিত্রকার নির্বাচন করা।


যারা ২০২৫ সালে দেশের আটটি বিভাগীয় শহরে চলচ্চিত্র বিষয়ক কর্মশালা পরিচালনা করবেন এবং কর্মশালায় প্রশিক্ষিত জনবল নিয়ে আটটি চলচ্চিত্র তৈরি করবেন।


সার্চ কমিটির সদস্য সুমন রহমান বলেন, "এই আটজন চলচ্চিত্রকার নির্বাচনের জন্য আমাদের সার্চ কমিটি গত দুই মাসে তিনটি অফলাইন এবং একধিক অনলাইন সভায় মিলিত হয়। কমিটির সদস্যরা বিভিন্ন বিষয় মাথায় রেখে প্রশিক্ষক-চলচ্চিত্রকারদের নাম প্রস্তাব করেন।"


তিনি জানিয়েছেন ওই প্রস্তাবনা থেকে ১৬ জনের তালিকা বানানো হয়েছে।


“তাদের সাথে কমিটির সদস্যরা প্রাথমিক আলাপ করেন। পরে তালিকায় থাকা চলচ্চিত্রকারদের ব্যস্ততা, আগ্রহ, জেন্ডার, কাজের ধরন এবং সার্বিক পোর্টফোলিও ইত্যাদি বিবেচনায় আটজনের চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়।"

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ফের উকিল নোটিশ পেলেন স্বাগতা
    ফের উকিল নোটিশ পেলেন স্বাগতা
  • জুটিবদ্ধ আদর-দীঘি
    জুটিবদ্ধ আদর-দীঘি
  • ‘দস্যু বনহুর’ নায়িকা অঞ্জনা মারা গেছেন
    ‘দস্যু বনহুর’ নায়িকা অঞ্জনা মারা গেছেন
  • বরিশালের মেয়ে রোজার সঙ্গে ঘর বাঁধলেন তাহসান
    বরিশালের মেয়ে রোজার সঙ্গে ঘর বাঁধলেন তাহসান
  • এফডিসিতে জানাজা পড়ে অভিনেতা প্রবীর মিত্রকে শেষ বিদায়
    এফডিসিতে জানাজা পড়ে অভিনেতা প্রবীর মিত্রকে শেষ বিদায়
  • ‘বিলডাকিনি’ আসছে ২৪ জানুয়ারি
    ‘বিলডাকিনি’ আসছে ২৪ জানুয়ারি
  • চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার : উপদেষ্টা নাহিদ ইসলাম
    চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার : উপদেষ্টা নাহিদ ইসলাম
  • ‘মাছি টানতে’ মুখে মধু মেখেছিলেন শাহরুখ
    ‘মাছি টানতে’ মুখে মধু মেখেছিলেন শাহরুখ
  • সাইফ আলি খানের ওপর হামলাকারী কি বাংলাদেশি
    সাইফ আলি খানের ওপর হামলাকারী কি বাংলাদেশি
  • জোলির স্তন অপসারণের এক দশক
    জোলির স্তন অপসারণের এক দশক
  • শিল্পী সমিতিতে নিপুণের সদস্যপদ স্থগিত
    শিল্পী সমিতিতে নিপুণের সদস্যপদ স্থগিত
  • পরীমনির বিচার শুরুর আদেশ, গ্রেপ্তারে পরোয়ানা
    পরীমনির বিচার শুরুর আদেশ, গ্রেপ্তারে পরোয়ানা
  • ওবামার সঙ্গে প্রেমের গুঞ্জননিয়ে যা বললেন অ্যানিস্টন
    ওবামার সঙ্গে প্রেমের গুঞ্জননিয়ে যা বললেন অ্যানিস্টন
  • মঞ্চে ভারসাম্য হারানো সাবিনা এখন সুস্থ
    মঞ্চে ভারসাম্য হারানো সাবিনা এখন সুস্থ
  • এবারও কান উৎসবের জুরিপ্রধান জুলিয়েট বিনোশ
    এবারও কান উৎসবের জুরিপ্রধান জুলিয়েট বিনোশ
  • ডিবি হেফাজতে অভিনেত্রী শাওন ও সাবা
    ডিবি হেফাজতে অভিনেত্রী শাওন ও সাবা
  • শিল্পকলা একাডেমির ভাড়া কমে অর্ধেকে
    শিল্পকলা একাডেমির ভাড়া কমে অর্ধেকে
  • পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শাকিরা
    পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শাকিরা
  • বোরহানউদ্দিন উপজেলায়   কবিতা আবৃত্তিতে আরিজা প্রথম
    বোরহানউদ্দিন উপজেলায় কবিতা আবৃত্তিতে আরিজা প্রথম
  • কেন স্থগিত হল ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট
    কেন স্থগিত হল ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট
  • নতুন জীবনে মেহজাবীন; সঙ্গী প্রযোজক আদনান
    নতুন জীবনে মেহজাবীন; সঙ্গী প্রযোজক আদনান
  • সাংস্কৃতিক আয়োজন বন্ধের প্রতিবাদে সাংস্কৃতিক সন্ধ্যা
    সাংস্কৃতিক আয়োজন বন্ধের প্রতিবাদে সাংস্কৃতিক সন্ধ্যা
  • বাবা হারালেন অভিনেত্রী রুনা খান
    বাবা হারালেন অভিনেত্রী রুনা খান
  • সাত বছর পর প্লে বেকে মিলা
    সাত বছর পর প্লে বেকে মিলা
  • বৈয়াম পাখি ২.০ তে জেফার
    বৈয়াম পাখি ২.০ তে জেফার
  • পরকীয়ায় জড়ালে মৃত্যুদণ্ড দিতে চান অপু বিশ্বাস
    পরকীয়ায় জড়ালে মৃত্যুদণ্ড দিতে চান অপু বিশ্বাস
  • অনলাইনে জুয়ার প্রচারণায় তারকারা
    অনলাইনে জুয়ার প্রচারণায় তারকারা
  • মডেল মেঘনা আলম কারাগারে, নানা প্রশ্ন
    মডেল মেঘনা আলম কারাগারে, নানা প্রশ্ন
  • শ্রাবন্তীর পিঠে প্রেমের সংলাপ আঁকলেন শিবপ্রসাদ
    শ্রাবন্তীর পিঠে প্রেমের সংলাপ আঁকলেন শিবপ্রসাদ
  • শাকিব খানের বিশ্বজয় : আইএমডিবির তালিকায় ‘বরবাদ’
    শাকিব খানের বিশ্বজয় : আইএমডিবির তালিকায় ‘বরবাদ’
  • প্রভার নজরে এবার তরুণ অভিনেতা
    প্রভার নজরে এবার তরুণ অভিনেতা
  • পোপকে নিয়ে সিনেমা ‘কনক্লেভ’র দর্শক বাড়ছে হু হু করে
    পোপকে নিয়ে সিনেমা ‘কনক্লেভ’র দর্শক বাড়ছে হু হু করে
  • নিপুণ-জায়েদসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে মামলা
    নিপুণ-জায়েদসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে মামলা
  • গানচিত্রে মৌ
    গানচিত্রে মৌ
  • জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
    জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
Logo