Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন

বিনোদন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫

শেয়ার করুনঃ
মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন

মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালি জারিওয়ালার জীবন। ২০০২ সালের ইন্ডি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে ঝড় তুলেছিলেন তিনি। শুক্রবার মধ্যরাতে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে শেফালির।

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। মুম্বাইয়ের কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মরদেহ।

শেফালি ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন সবমিলিয়ে। ২০০৪ সালেই বলিউডে ডেবিউ করেন ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। তবে ক্যামিও-র চরিত্রে।

শেফালি ২০০২ সালে বিয়ে করলেও সেই দাম্পত্য সুখের হয়নি। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন। বিচ্ছেদ হয়ে যায়। তার পর অন্তরালেই ছিলেন।

বেশ কয়েক বছর পর পার্টনার পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশগ্রহণ করেছিলেন। ২০১৪ সালে বিয়েও করেছেন তাঁরা।

ওভারনাইট সেনসেশন শেফালিকে নিয়ে সেই সময়ও উন্মাদনা কম হয়নি। তবে সবটাই ‘কাঁটা লাগা’-র দৌলতে। তারপর ‘বিগ বস ১৩’-এ প্রতিযোগী ছিলেন। সেই ফের চর্চায় আসেন। স্বামী পরাগকে নিয়ে সুখেই সংসার করছিলেন।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
  • জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
    জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
Logo