Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

বরিশালের মেয়ে রোজার সঙ্গে ঘর বাঁধলেন তাহসান

প্রতিবেদক, প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
বরিশালের মেয়ে রোজার সঙ্গে ঘর বাঁধলেন তাহসান

মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর আলোচিত চরিত্র তাহসান খান তার দীর্ঘ একাকীত্বের অবসান ঘটিয়েছেন; বিয়ে করেছেন বরিশালের মেয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে।

দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ে পর্বের একটি আনন্দঘন ছবি ঘুরাঘুরি করছিল। শনিবার রাতে তাহসান নিজেই ফেইসবুকে একটি যৌথ ছবি পোস্ট করলেন; ক্যাপশনে লিখলেন একটি গানের কলি।

কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে

আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?

যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন

ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?


সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবরে। শোনা যাচ্ছে কনে রোজার বাবা অর্থাৎ তাহসানের নতুন শ্বশুর নাকি বরিশালের এক সময়ের ডাকু চরিত্র ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি নাকি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি মারা গিয়েছিলেন।

স্থানীয়রা জানায়, পানামা ফারুক বরিশাল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী সরকার ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চলজুড়ে পানামা ফারুক এক আতঙ্কের নাম হয়ে দাঁড়ান। তবে ২০০১ সালের পর দীর্ঘ ৫ বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেও ফারুক আর সক্রিয় হননি।

তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে; কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি রোজা’স ব্রাইডাল মেকওভার নামের একটি প্রতিষ্ঠান দাঁড় করান। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত।

রোজার পরিবারের একজন সদস্য জানান, শুক্রবার রাতে ঢাকায় বিয়ের অনুষ্ঠান‌টি হয়েছে। দুই পরিবারের স্বজনারাসেখানে ছিলেন। এই বিয়েতে ব‌রিশালবাসী বেশ খু‌শি।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
Logo