Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর

ক্যাম্পাস মিরর, ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

শেয়ার করুনঃ
বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর

তারকা সন্তান না হলে বলিউডে নিজের জায়গা তৈরি করা যে বেশ কষ্টসাধ্য এই বিষয়ে দ্বিমত নেই। বিভিন্ন রকমের সমস্যার প্রসঙ্গ উঠে আসে বিভিন্ন সময়। এবার ইন্ডাস্ট্রির অন্দরের এই বিষয় নিয়েই মুখর হলেন অভিনেত্রী বাণী কাপুর। জানালেন, গায়ের রঙ কালো হওয়ার কারণে তাঁকে ঠিক কতটা হেনস্তা হতে হয়েছিল। কাজ পেতেও সমস্যা হয়েছিল বলে জানান সম্প্রতি অভিনেত্রী এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে। এই নিয়ে ঠিক কী বলেন বাণী?

অভিনেত্রী বলেন, “আমি দুধসাদা ফর্সা ছিলাম না একেবারেই। আর সেই কারণে বলিউডে নিজের জায়গা তৈরি করতে আমাকে বেশ বেগ পেত হয়েছিল। আমাকে এই কারণে সময়ে অসময়ে বর্ণবিদ্বেষের শিকারও হতে হয়েছিল। এই বিষয়টা খুবই কষ্ট দিত। তবে এই কথা আমার কানে সরাসরি আসেনি। বরং ইন্ডাস্ট্রির অন্যান্যদের মারফত কানে এসেছিল।”

বাণী আরও বলেন, “আমি এই জন্য কখনই আত্মবিশ্বাস ও নিজের উপর ভরসা হারাইনি। নিজের কাজের প্রতি নিষ্ঠা বজায় রেখে আমি আমার লক্ষ্যে অবিচল ছিলাম।”

বাণী বলেন, “শুধু গায়ের রঙের জন্যই নয় আমার চেহারা নিয়েও নানা কটূক্তি আমাকে সহ্য করতে হয়েছে। আমি প্রচন্ড রোগা ছিলাম সেই কারণেও আমার কাজ পেতে ও বিভিন্ন চরিত্র পেতে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। এবারেও আমি কোনওরকম সিদ্ধান্ত বদল করিনি। নিজের চেহারা আমূল বদলে ফেলার কোনও পরিকল্পনাও আমি করিনি। কারণ আমার কাছে আমিই সেরা। আমিই সুন্দর। আমি যা আমি তাই থাকতে চেয়েছি।”

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
  • জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
    জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
Logo