Logo
ঢাকা বুধবার , ১৩ মে , ২০২৬
Logo

সাইফ আলি খানের ওপর হামলাকারী কি বাংলাদেশি

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৯ জানুয়ারী , ২০২৫

শেয়ার করুনঃ
সাইফ আলি খানের ওপর হামলাকারী কি বাংলাদেশি

মুম্বাইয়ে সাইফ আলি খানের বাড়িতে ঢুকে তার ওপর হামলায় জড়িত সন্দেহে যে যুবক গ্রেপ্তার হয়েছেন, তিনি বাংলাদেশি বলে সন্দেহ করছে মহারাষ্ট্র পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, মহারাষ্ট্রের থানে এলাকা থেকে মুহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ (৩০) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

ব্রান্দ্রায় সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাসারভাদাবালি এলাকার হীরানন্দিনী এস্টেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম সাংবাদিকদের বলেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক হতেও পারেন। কারণ তার কাছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণস্বরূপ কোনও নথি পাওয়া যায়নি। আর তার কাছে এমন কিছু পাওয়া গেছে, যাতে মনে হচ্ছে তিনি বাংলাদেশি।”

মুম্বাইসহ বিভিন্ন শহরে অনেক অবৈধ বাংলাদেশি রয়েছেন বলে ভারতীয় কর্মকর্তারা দাবি করে আসছেন। কূটনৈতিক টানাপড়েনের মধ্যে তাদের চিহ্নিত করে আটকে অভিযানেও নেমেছে পুলিশ।

গত বুধবার গভীর রাতে বলিউড তারকা সাইফের বাড়িতে ঢুকে পড়েন এক ব্যক্তি। তাকে উপর্যুপরি ছয়টি ছুরিকাঘাত করেন। আহত সাইফ এখন হাসপাতালে রয়েছেন। তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সাইফের ওপর হামলার ঘটনার তদন্তে নেমে শরীফুলকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ধারণা, চুরির উদ্দেশ্য নিয়ে সাইফের বাড়িতে ঢুকেছিলেন তিনি।

পুলিশ কর্মকর্তা দীক্ষিত গেদাম বলেন, “তদন্তে পাওয়া গেছে যে ওই যুবক সাইফ আলি খানের বাড়িতে চুরি করতে ঢুকেছিল।”

এই যুবক বিজয় দাস নাম নিয়ে গত চার মাস ধরে মুম্বাইয়ে থাকছিলেন বলে জেনেছে পুলিশ। তিনি কাজ করতেন একটি হাউজকিপিং কোম্পানিতে।

পুলিশ জানিয়েছে, থানে এলাকায় শরীফুলকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। ঝোঁপ-জঙ্গলের মধ্যে জড়ো করা শুকনো ঘাসের মধ্যে শুয়ে ছিলেন তিনি। তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারাল অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গেছে।

সাইফের ওপর হামলার অভিযোগে এর আগে শনিবার আকাশ কৈলাশ কন্যজিয়া নামে আরেক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে গ্রেপ্তার করা হয় ছত্তিসগড় রাজ্যের একটি রেলস্টেশন থেকে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ফের উকিল নোটিশ পেলেন স্বাগতা
    ফের উকিল নোটিশ পেলেন স্বাগতা
  • জুটিবদ্ধ আদর-দীঘি
    জুটিবদ্ধ আদর-দীঘি
  • ‘দস্যু বনহুর’ নায়িকা অঞ্জনা মারা গেছেন
    ‘দস্যু বনহুর’ নায়িকা অঞ্জনা মারা গেছেন
  • বরিশালের মেয়ে রোজার সঙ্গে ঘর বাঁধলেন তাহসান
    বরিশালের মেয়ে রোজার সঙ্গে ঘর বাঁধলেন তাহসান
  • এফডিসিতে জানাজা পড়ে অভিনেতা প্রবীর মিত্রকে শেষ বিদায়
    এফডিসিতে জানাজা পড়ে অভিনেতা প্রবীর মিত্রকে শেষ বিদায়
  • চলচ্চিত্র কর্মশালা পরিচালনার জন্য ৮ জন নির্বাচিত
    চলচ্চিত্র কর্মশালা পরিচালনার জন্য ৮ জন নির্বাচিত
  • ‘বিলডাকিনি’ আসছে ২৪ জানুয়ারি
    ‘বিলডাকিনি’ আসছে ২৪ জানুয়ারি
  • চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার : উপদেষ্টা নাহিদ ইসলাম
    চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার : উপদেষ্টা নাহিদ ইসলাম
  • ‘মাছি টানতে’ মুখে মধু মেখেছিলেন শাহরুখ
    ‘মাছি টানতে’ মুখে মধু মেখেছিলেন শাহরুখ
  • জোলির স্তন অপসারণের এক দশক
    জোলির স্তন অপসারণের এক দশক
  • শিল্পী সমিতিতে নিপুণের সদস্যপদ স্থগিত
    শিল্পী সমিতিতে নিপুণের সদস্যপদ স্থগিত
  • পরীমনির বিচার শুরুর আদেশ, গ্রেপ্তারে পরোয়ানা
    পরীমনির বিচার শুরুর আদেশ, গ্রেপ্তারে পরোয়ানা
  • ওবামার সঙ্গে প্রেমের গুঞ্জননিয়ে যা বললেন অ্যানিস্টন
    ওবামার সঙ্গে প্রেমের গুঞ্জননিয়ে যা বললেন অ্যানিস্টন
  • মঞ্চে ভারসাম্য হারানো সাবিনা এখন সুস্থ
    মঞ্চে ভারসাম্য হারানো সাবিনা এখন সুস্থ
  • এবারও কান উৎসবের জুরিপ্রধান জুলিয়েট বিনোশ
    এবারও কান উৎসবের জুরিপ্রধান জুলিয়েট বিনোশ
  • ডিবি হেফাজতে অভিনেত্রী শাওন ও সাবা
    ডিবি হেফাজতে অভিনেত্রী শাওন ও সাবা
  • শিল্পকলা একাডেমির ভাড়া কমে অর্ধেকে
    শিল্পকলা একাডেমির ভাড়া কমে অর্ধেকে
  • পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শাকিরা
    পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শাকিরা
  • বোরহানউদ্দিন উপজেলায়   কবিতা আবৃত্তিতে আরিজা প্রথম
    বোরহানউদ্দিন উপজেলায় কবিতা আবৃত্তিতে আরিজা প্রথম
  • কেন স্থগিত হল ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট
    কেন স্থগিত হল ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট
  • নতুন জীবনে মেহজাবীন; সঙ্গী প্রযোজক আদনান
    নতুন জীবনে মেহজাবীন; সঙ্গী প্রযোজক আদনান
  • সাংস্কৃতিক আয়োজন বন্ধের প্রতিবাদে সাংস্কৃতিক সন্ধ্যা
    সাংস্কৃতিক আয়োজন বন্ধের প্রতিবাদে সাংস্কৃতিক সন্ধ্যা
  • বাবা হারালেন অভিনেত্রী রুনা খান
    বাবা হারালেন অভিনেত্রী রুনা খান
  • সাত বছর পর প্লে বেকে মিলা
    সাত বছর পর প্লে বেকে মিলা
  • বৈয়াম পাখি ২.০ তে জেফার
    বৈয়াম পাখি ২.০ তে জেফার
  • পরকীয়ায় জড়ালে মৃত্যুদণ্ড দিতে চান অপু বিশ্বাস
    পরকীয়ায় জড়ালে মৃত্যুদণ্ড দিতে চান অপু বিশ্বাস
  • অনলাইনে জুয়ার প্রচারণায় তারকারা
    অনলাইনে জুয়ার প্রচারণায় তারকারা
  • মডেল মেঘনা আলম কারাগারে, নানা প্রশ্ন
    মডেল মেঘনা আলম কারাগারে, নানা প্রশ্ন
  • শ্রাবন্তীর পিঠে প্রেমের সংলাপ আঁকলেন শিবপ্রসাদ
    শ্রাবন্তীর পিঠে প্রেমের সংলাপ আঁকলেন শিবপ্রসাদ
  • শাকিব খানের বিশ্বজয় : আইএমডিবির তালিকায় ‘বরবাদ’
    শাকিব খানের বিশ্বজয় : আইএমডিবির তালিকায় ‘বরবাদ’
  • প্রভার নজরে এবার তরুণ অভিনেতা
    প্রভার নজরে এবার তরুণ অভিনেতা
  • পোপকে নিয়ে সিনেমা ‘কনক্লেভ’র দর্শক বাড়ছে হু হু করে
    পোপকে নিয়ে সিনেমা ‘কনক্লেভ’র দর্শক বাড়ছে হু হু করে
  • নিপুণ-জায়েদসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে মামলা
    নিপুণ-জায়েদসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে মামলা
  • গানচিত্রে মৌ
    গানচিত্রে মৌ
  • জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
    জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
Logo