Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

পরকীয়ায় জড়ালে মৃত্যুদণ্ড দিতে চান অপু বিশ্বাস

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
পরকীয়ায় জড়ালে মৃত্যুদণ্ড দিতে চান অপু বিশ্বাস

এবার পরকীয়া ইস্যুতে ক্ষেপেছেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ অপু বিশ্বাস। সুপার পাওয়ার পেলে পরকীয়া চিরতরে বন্ধ করার ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি একটি ঈদ অনুষ্ঠানে হাজির হয়ে ঢালিউড কুইন খ্যাত এই নায়িকা এমন ইচ্ছেপ্রকাশ করেন।

ঈদ অনুষ্ঠানে র‌্যাপিড ফায়ার নামে এক সেগমেন্টে অংশ নেন অপু বিশ্বাস। সেখানে সঞ্চালক অপু বিশ্বাসের কাছে জানতে চান, আপনাকে সুপার পাওয়ার দেওয়া হলে কী করবেন? 

জবাবে এই নায়িকা বলেন, “পরকীয়াটা বন্ধ করব। এমন আইন জারি করব যে, দশজনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়।”

এরপর অপুর কাছে জানতে চাওয়া হয়, জীবনের কোন অভ্যাসটি পরিবর্তন করে ফেলতে চান তিনি। 

জবাবে অভিনেত্রী বলেন, “মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি, মনের সব কথা বলে ফেলি। এই অভ্যাসটা পরিবর্তন করা দরকার।”

নায়িকা অপু বিশ্বাস বরাবরই সামাজিক ব্যাধি পরকীয়ার বিরুদ্ধে উচ্চকণ্ঠ। গত বছর এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “এখনকার সময়ে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। স্বামী আছে জেনেও অনেক মেয়ে দেখবেন অন্যের স্বামীর সাথে পরকীয়ায় যুক্ত হয়। এসব ঘটনা অহরহ ঘটছে। এসব বন্ধ করতে হবে।”

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
Logo