Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

আঙুল হঠাৎ লক বা বেঁকে গেলে হতে পারে ট্রিগার ফিঙ্গার

স্বাস্থ্য ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

শেয়ার করুনঃ
আঙুল হঠাৎ লক বা বেঁকে গেলে হতে পারে ট্রিগার ফিঙ্গার

আঙুল হঠাৎ বেঁকে গিয়ে আটকে বা লক হয়ে গেলে চিকিৎসাবিজ্ঞানে এটিকে ট্রিগার ফিঙ্গার বা স্টেনোসিং টেনোসিনোভাইটিস বলা হয়।

আমাদের আঙুল বাঁকা বা সোজা করার কাজটি মূলত টেনডন বা রশির মতো গঠন মাধ্যমে হয়। টেনডন হাড়ের সঙ্গে ঘষণ কমাতে কিছু পুলির মধ্য দিয়ে চলে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পুলি হলো ‘এ-ওয়ান’ পুলি। যদি এটি ফুলে যায় বা আঁটসাঁট হয়ে যায়, টেনডন সহজে নড়তে পারে না। ফলে আঙুল বাঁকানো বা সোজা করার সময় হঠাৎ আটকে যায় বা ক্লিক শব্দ হয়।

কারণ ও ঝুঁকি

দীর্ঘদিন ডায়াবেটিস থাকা

রিউমাটয়েড আর্থরাইটিস

থাইরয়েড হরমোনের সমস্যা (হাইপোথাইরয়ডিজম)

হাতের অতিরিক্ত ব্যবহার, যেমন হাতুড়ি, কাঁচি, ভারি ধরা ইত্যাদি।

এটি মূলত ৪০ থেকে ৬০ বছর বয়সী নারীদের বেশি হয়। সাধারণ লক্ষণগুলো হলো :

সকালে আঙুল শক্ত হয়ে থাকা বা সোজা না হওয়া

আঙুল বাঁকিয়ে ছেড়ে দিলে আটকে থাকা বা হঠাৎ ক্লিক শব্দ

আঙুলের তলার গোড়ায় ব্যথা

কখনো আঙুল একদম লক হয়ে যাওয়া।

প্রতিরোধ ও চিকিৎসা

হাতের চাপ বেশি পড়া কাজ কমানো, ভারি বস্তু তোলা সীমিত করা

কাজের মাঝে হাত বিশ্রামে রাখা

ঘুমের সময় হাত খোলা অবস্থায় রাখা

কলম বা হাতল ধরার সময় হালকা গ্রিপ ব্যবহার করা।

সহায়ক চিকিৎসা 

আঙুল সোজা রাখতে ফিঙ্গার স্প্লিন্ট বা ওভাল ৮ স্প্লিন্ট ব্যবহার করা

ফিজিক্যাল থেরাপি বা মেশিন থেরাপি যেমন : আলট্রাসাউন্ড, টেনস থেরাপি, ক্রায়োথেরাপি

প্রয়োজনে ব্যথানাশক ইনজেকশন

যদি ৩–৬ মাসে উপযুক্ত ফল না মেলে, পারকিউটেনিয়াস রিলিজ বা ওপেন সার্জারির মাধ্যমে ‘এ-ওয়ান’ পুলি কেটে দেওয়া হয়।

আঙুলের ব্যায়াম 

থেরাপিস্টের নির্দেশে বা নিজে নিজে ব্যায়াম করতে পারেন।

ধীরে ধীরে আঙুল নাড়া

টেনডন গ্লাইডিং

থেরাপিউটিক পুটি বা বল দিয়ে গ্রিপ শক্তিশালী করা

ব্যথা না বাড়লে ধীরে ধীরে ফ্লেক্সন-এক্সটেনশন ব্যায়াম করা।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সমকামিতা: মানসিক রোগ নাকি জৈবিক বৈচিত্র্য
    সমকামিতা: মানসিক রোগ নাকি জৈবিক বৈচিত্র্য
  • টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বলছে বিএসটিআই
    টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বলছে বিএসটিআই
  • ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
    ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • আদ-দ্বীন হাসপাতাল খুলে দেওয়ার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর
    আদ-দ্বীন হাসপাতাল খুলে দেওয়ার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীকে অভাব-অভিযোগ শোনালেন ডিএমসির চিকিৎসকরা
    প্রধানমন্ত্রীকে অভাব-অভিযোগ শোনালেন ডিএমসির চিকিৎসকরা
  • বর্ষার শুরুতেই ঊর্ধ্বমুখী ডেঙ্গুর সংক্রমণ
    বর্ষার শুরুতেই ঊর্ধ্বমুখী ডেঙ্গুর সংক্রমণ
  • ডাক্তার আব্দুল্লাহ কী বিধিবিধানের ঊর্ধ্বে, প্রশ্ন সায়ন্থের
    ডাক্তার আব্দুল্লাহ কী বিধিবিধানের ঊর্ধ্বে, প্রশ্ন সায়ন্থের
  • সবার জন্য অক্সিজেন : নতুন করে ভাবার সময় এখনই
    সবার জন্য অক্সিজেন : নতুন করে ভাবার সময় এখনই
  • হৃদ্‌রোগে ৫২% মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ
    হৃদ্‌রোগে ৫২% মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ
  • চরম গরমে মস্তিষ্কের জন্য বাড়ছে অদৃশ্য হুমকি
    চরম গরমে মস্তিষ্কের জন্য বাড়ছে অদৃশ্য হুমকি
Logo