Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

'সিলেট বিভাগে শিশুদের পুষ্টিহীনতার হার উদ্বেগজনক'

শাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
'সিলেট বিভাগে শিশুদের পুষ্টিহীনতার হার উদ্বেগজনক'

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের অপুষ্টির হার কমলেও, সিলেটে অপুষ্টির সমস্যা সে হারে কমছে না বলে জানিয়েছেন গবেষকরা।

বুধবার (৫ মার্চ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের আয়োজনে একটি সেমিনারে গবেষকরা এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সি-এর সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি।

সেমিনারটিতে গবেষণার প্রধান তদন্তকারী অধ্যাপক ড. মোসাম্মৎ কামরুন নেছার সভাপতিত্বে এবং সহ-প্রধান তদন্তকারী অধ্যাপক ড. মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

এসময় তিনি বলেন, শিশুদের অপুষ্টিজনিত সমস্যা সমাধানে এই গবেষণার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করবে।

গবেষকরা জানান, শিশুদের পুষ্টির পরিস্থিতির সামগ্রিক উন্নতি হলেও, কিছু নির্দিষ্ট অঞ্চলে অপুষ্টি এখনো একটি গুরুতর সমস্যা হিসেবে বিদ্যমান। বিশেষ করে সিলেট বিভাগে শিশুদের পুষ্টিহীনতার হার এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এতে ‘শৈশবের অপুষ্টির জন্য সিলেট বিভাগে ঝুঁকিপূর্ণ এলাকার মূল্যায়ন’ প্রকল্পের গবেষণা ফলাফল উপস্থাপন করা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন, বিভাগীয় পরিচালক ড. মো. আনিসুর রহমান এবং মূল বক্তা অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন। গবেষণায় সিলেট বিভাগের ৪টি জেলার ৪১টি উপজেলার শিশুদের পুষ্টি পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ উপজেলা চিহ্নিত করা হয়েছে, যা নীতিনির্ধারকদের জন্য অপুষ্টি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে।

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সমকামিতা: মানসিক রোগ নাকি জৈবিক বৈচিত্র্য
    সমকামিতা: মানসিক রোগ নাকি জৈবিক বৈচিত্র্য
  • টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বলছে বিএসটিআই
    টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বলছে বিএসটিআই
  • ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
    ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • আদ-দ্বীন হাসপাতাল খুলে দেওয়ার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর
    আদ-দ্বীন হাসপাতাল খুলে দেওয়ার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীকে অভাব-অভিযোগ শোনালেন ডিএমসির চিকিৎসকরা
    প্রধানমন্ত্রীকে অভাব-অভিযোগ শোনালেন ডিএমসির চিকিৎসকরা
  • বর্ষার শুরুতেই ঊর্ধ্বমুখী ডেঙ্গুর সংক্রমণ
    বর্ষার শুরুতেই ঊর্ধ্বমুখী ডেঙ্গুর সংক্রমণ
  • ডাক্তার আব্দুল্লাহ কী বিধিবিধানের ঊর্ধ্বে, প্রশ্ন সায়ন্থের
    ডাক্তার আব্দুল্লাহ কী বিধিবিধানের ঊর্ধ্বে, প্রশ্ন সায়ন্থের
  • সবার জন্য অক্সিজেন : নতুন করে ভাবার সময় এখনই
    সবার জন্য অক্সিজেন : নতুন করে ভাবার সময় এখনই
  • হৃদ্‌রোগে ৫২% মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ
    হৃদ্‌রোগে ৫২% মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ
  • চরম গরমে মস্তিষ্কের জন্য বাড়ছে অদৃশ্য হুমকি
    চরম গরমে মস্তিষ্কের জন্য বাড়ছে অদৃশ্য হুমকি
Logo