প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি , ২০২৫
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ইন্টার্নশিপের নাম স্টেম (STEM-Science, Technology, Engineering, and Mathematics) ইন্টার্নশিপ।
নাসা প্রতি বছরের তিনটি সেশনে (স্প্রিং, সামার, ও ফল) দুই হাজারেরও বেশি প্রার্থীকে ইন্টার্ণশিপ দেয়।
ইন্টার্নশিপ পূর্ণকালীন বা খণ্ডকালীন যেকোনোটি হতে পারে। এ ইন্টার্নশিপ নাসার কোনো কেন্দ্র বা প্রতিষ্ঠানেও হতে পারে।
চলমান ইন্টার্নশিপ প্রোগ্রামে হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। নাসার স্টেম ইন্টার্নশিপে আগ্রহী প্রার্থীরা সামার সেশনের জন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আর ফল সেশনে আবেদনের সুযোগ ১৬ মে পর্যন্ত।
ইন্টার্নশিপে আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
নাসা ইন্টার্নশিপ শিক্ষার্থীদের বৈশ্বিক পরিবেশে বহু-সাংস্কৃতিক আন্তর্জাতিক মিশনে আরও ভালোভাবে কাজ করতে প্রস্তুত করে। এর মাধ্যমে ইন্টার্নরা ভবিষ্যতে বিজ্ঞানী, প্রকৌশলী ও অন্যান্য পেশাজীবী হিসেবে আন্তর্জাতিক পরিসরে কাজ করার সুযোগ পায়।