Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ফ্রিল‍্যান্সিংয়ে ব্যর্থ হওয়ার পাঁচ কারণ

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
ফ্রিল‍্যান্সিংয়ে ব্যর্থ হওয়ার পাঁচ কারণ

ঘরে বসে আয় করার জন্য বর্তমান সময়ের সব চেয়ে জনপ্রিয় মাধ্যম ফ্রিল্যান্সিং। মূলত এটি স্বাধীন পেশা এবং উচ্চ আয়ের মাধ্যম হওয়ার কারণে অনেক তরুণই ফ্রিল্যান্সার হতে চান। 

কিন্তু নতুনরা এই সেক্টরে যাত্রা শুরু করার পর নানা বাধার সম্মুখীন হন। ফলে ফ্রিল্যান্সিং শুরু করেও অনেকে এগোতে পারেন না। 

ফ্রিল্যান্সিং প্রশিক্ষক ও স্কিলআপারের প্রতিষ্ঠাতা শামীম হুসাইন ফ্রিল্যান্সিং শুরু করেও ব্যর্থ হওয়ার ৫ কারণ উল্লেখ্য করেছেন। তা হলো :

না বুঝে শুরু করা

‘ফ্রিল্যান্সিং করে লাখ টাকা আয় করা যায়’—শুনেই অনেকে এই পথে পা বাড়ান। কোনো রকম দক্ষতা ছাড়াই কাজে নেমে পড়েন। একবারও ভাবেন না, যে কাজটা করতে যাচ্ছি, সে বিষয়ে আমার আগ্রহ বা ‘প্যাশন’ আছে কি না। এরপর যখন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করেও কাজ পান না, তখন হাল ছেড়ে দেন।

দক্ষতার অভাব

ফ্রিল্যান্সিংয়ে সফল হতে হলে নির্দিষ্ট কিছু দক্ষতা ও জ্ঞান থাকা জরুরি। অনেক সময় দেখা যায়, কেউ কেউ সব বিষয়েই দক্ষতা অর্জন করতে চান। এটাও ব্যর্থ হওয়ার অন্যতম কারণ। সব বিষয়ে দক্ষ হওয়ার প্রয়োজন নেই, বরং দু–একটি দক্ষতা ভালোভাবে রপ্ত করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়গুলো জানা থাকতে হবে। 

ধরা যাক আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান; গুগল বা ফেসবুকের বিজ্ঞাপন নিয়ে কাজ করতে চান—তাহলে এই চর্চাটাই ভালোভাবে করুন। 

যথেষ্ট সময় না দেওয়া

ফ্রিল্যান্সিংকে অনেকেই খণ্ডকালীন বা ‘পার্টটাইম’ কাজ মনে করেন। আদতে কিন্তু তা নয়। এটি একটি পূর্ণাঙ্গ পেশা। এখানে সফল হতে হলে যথেষ্ট সময় দিতে হবে। কাজ খোঁজা, ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ, কাজ সম্পন্ন করা—এই সবকিছুর জন্যই অনেক সময় প্রয়োজন।  অল্প সময় দিয়ে ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়া সম্ভব না।

সঠিক মার্কেটিং ও আত্মবিশ্বাসের অভাব

ফ্রিল্যান্সিংয়ে কাজ পেতে হলে নিজেই ‘মার্কেটিং’ করতে হবে। নিজের দক্ষতা ও অভিজ্ঞতার কথা ক্লায়েন্টদের জানাতে হবে। নিজের একটি ওয়েবসাইট তৈরি করতে হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকতে হবে, বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে (যেমন ফাইবার, আপওয়ার্ক, লেজিট ইত্যাদি) প্রোফাইল তৈরি করতে হবে। যদি নিজের মার্কেটিং করতে না পারেন, তাহলে ক্লায়েন্টদের কাছে পৌঁছানো কঠিন হবে।

ধৈর্য ও অধ্যবসায়ের অভাব

ফ্রিল্যান্সিংয়ে শুরুটা কঠিন হতে পারে। প্রথম কাজ পেতে বা ক্লায়েন্টের আস্থা অর্জন করতে সময় লাগতে পারে। এই সময় ধৈর্য ধরে থাকতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। সহজে হাল ছেড়ে দিলে সফল হওয়া যাবে না।

আমরা ভাবি, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুললেই আয় করা যায়। আদতে তা নয়। ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হয়। ভুল থেকে শিক্ষা নিন এবং উন্নতি করার চেষ্টা করতে হবে।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • উদ্যোক্তাদের পাশে আছে সরকার: প্রধানমন্ত্রী
    উদ্যোক্তাদের পাশে আছে সরকার: প্রধানমন্ত্রী
  • ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
    ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
  • কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করবে সরকার: ববি হাজ্জাজ
    কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করবে সরকার: ববি হাজ্জাজ
  • টেক্সটাইল খাতে নেতৃত্বে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
    টেক্সটাইল খাতে নেতৃত্বে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
  • পদার্থবিদ্যায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী
    পদার্থবিদ্যায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী
  • এডিবি বৃত্তিতে টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
    এডিবি বৃত্তিতে টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
  • যুক্তরাষ্ট্রে সেরা গবেষকের স্বীকৃতি পেলেন বাংলাদেশি প্রকৌশলী ফেরদৌস
    যুক্তরাষ্ট্রে সেরা গবেষকের স্বীকৃতি পেলেন বাংলাদেশি প্রকৌশলী ফেরদৌস
  • জুলাই নিয়ে ‘আইডিয়া’ চাচ্ছে সরকার
    জুলাই নিয়ে ‘আইডিয়া’ চাচ্ছে সরকার
  • প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে চা শিল্পে পরিবর্তন সম্ভব: শাবিপ্রবি উপাচার্য
    প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে চা শিল্পে পরিবর্তন সম্ভব: শাবিপ্রবি উপাচার্য
  • চবিতে অনুষ্ঠিত হল হাল্ট প্রাইজের জাতীয় পর্ব
    চবিতে অনুষ্ঠিত হল হাল্ট প্রাইজের জাতীয় পর্ব
Logo