Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ইবিতে গ্রাফিক ডিজাইন কর্মশালা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
ইবিতে গ্রাফিক ডিজাইন কর্মশালা অনুষ্ঠিত


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপী গ্রাফিক ডিজাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের উদ্যোগে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে এই কর্মশালাটি আয়োজিত হয়।


কর্মশালার প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক জুনাইদুল মুস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মো. শাহজাহান আলী, অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক মো. জাহিদুল ইসলাম। 

কর্মশালায় ১৬টি বিভাগের ৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের সহসভাপতি এস এম সাজ্জাদ হোসেন সৈকত। 

প্রশিক্ষণের প্রথম দিনে অংশগ্রহণকারীদের গ্রাফিক ডিজাইনের মৌলিক ধারণা, ডিজাইন প্রিন্সিপালস এবং ক্যানভা টুলের ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়অ হয় এবং দ্বিতীয় দিনে উন্নত গ্রাফিক ডিজাইন কৌশল ও হাতে-কলমে প্রজেক্ট সম্পন্ন করা হয়। 

প্রশিক্ষক সাজ্জাদ হোসেন সৈকত বলেন, গ্রাফিক ডিজাইন বর্তমানে একটি গুরুত্বপুর্ণ স্কিল। প্রায় প্রতিটি সেক্টরেই গ্রাফিক ডিজাইনের চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আপডেট রাখতে আমাদের এই আয়োজন। আগামীতে যুগের চাহিদা অনুযায়ী আরও কিছু প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। 

সফলভাবে প্রজেক্ট সম্পন্নকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করে সংগঠনটি।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • উদ্যোক্তাদের পাশে আছে সরকার: প্রধানমন্ত্রী
    উদ্যোক্তাদের পাশে আছে সরকার: প্রধানমন্ত্রী
  • ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
    ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
  • কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করবে সরকার: ববি হাজ্জাজ
    কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করবে সরকার: ববি হাজ্জাজ
  • টেক্সটাইল খাতে নেতৃত্বে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
    টেক্সটাইল খাতে নেতৃত্বে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
  • পদার্থবিদ্যায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী
    পদার্থবিদ্যায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী
  • এডিবি বৃত্তিতে টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
    এডিবি বৃত্তিতে টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
  • যুক্তরাষ্ট্রে সেরা গবেষকের স্বীকৃতি পেলেন বাংলাদেশি প্রকৌশলী ফেরদৌস
    যুক্তরাষ্ট্রে সেরা গবেষকের স্বীকৃতি পেলেন বাংলাদেশি প্রকৌশলী ফেরদৌস
  • জুলাই নিয়ে ‘আইডিয়া’ চাচ্ছে সরকার
    জুলাই নিয়ে ‘আইডিয়া’ চাচ্ছে সরকার
  • প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে চা শিল্পে পরিবর্তন সম্ভব: শাবিপ্রবি উপাচার্য
    প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে চা শিল্পে পরিবর্তন সম্ভব: শাবিপ্রবি উপাচার্য
  • চবিতে অনুষ্ঠিত হল হাল্ট প্রাইজের জাতীয় পর্ব
    চবিতে অনুষ্ঠিত হল হাল্ট প্রাইজের জাতীয় পর্ব
Logo