Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ম্যাটস শিক্ষার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
ম্যাটস শিক্ষার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি


চার দফা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধিরা হুঁশিয়ার করে বলেন, নতুন কর্মসূচির ফলে কোনো ধরনের ‘অপ্রীতিকর ঘটনা’ ঘটলে তার দায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর বর্তাবে।

ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন, সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ এবং বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়ক মো. মুজাহিদুল ইসলাম বলেন, চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কিছু চিকিৎসক ‘উসকানি’ দিচ্ছেন। তাতে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ম্যাটস শিক্ষার্থীদের নিয়ে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়াচ্ছেন। উপ-সহকারী মেডিকেল অফিসার এবং ডিএমএফ ডিগ্রিধারীদের সুনাম তাতে ‘ক্ষুণ্ন’ হচ্ছে।

“ম্যাটস শিক্ষার্থীদের সঙ্গে চলে আসা দীর্ঘদিনের বৈষম্য দূর হয়নি। এজন্য ম্যাটস শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন, সংগ্রাম করে আসছেন। গত ২২ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় ৭ দিনের মধ্যে আমাদের দাবি মানার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে তা পূরণ হয়নি।

“প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ৯ ফেব্রুয়ারি আমরা আবার রাস্তায় নামি। সে সময় তিন কর্মদিবসের মধ্যে আমাদের নিয়োগ সম্পাদন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখনও তার কোনো বাস্তবায়ন হয়নি। যেহেতু মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলো আন্তরিকতার সঙ্গে কোনো ব্যবস্থা নেয়নি, তাই আমরা আবার কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হতে বাধ্য হব। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অধিদপ্তরগুলোর ওপর বর্তাবে।”

শূন্য পদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিকে পদ সৃজন, দ্রুত কোর্স কারিকুলাম সংশোধন ও ইন্টার্নশিপ ভাতা দেওয়া, প্রস্তাবিত এলায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃতি ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার দাবিতে আন্দোলন করে আসছেন ম্যাটস শিক্ষার্থীরা।

সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়ক হাসিবুল ইসলাম শান্ত, ঢাকা জেলার সমন্বয়ক গোলাম কিবরিয়াসহ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • উদ্যোক্তাদের পাশে আছে সরকার: প্রধানমন্ত্রী
    উদ্যোক্তাদের পাশে আছে সরকার: প্রধানমন্ত্রী
  • ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
    ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
  • কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করবে সরকার: ববি হাজ্জাজ
    কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করবে সরকার: ববি হাজ্জাজ
  • টেক্সটাইল খাতে নেতৃত্বে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
    টেক্সটাইল খাতে নেতৃত্বে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
  • পদার্থবিদ্যায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী
    পদার্থবিদ্যায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী
  • এডিবি বৃত্তিতে টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
    এডিবি বৃত্তিতে টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
  • যুক্তরাষ্ট্রে সেরা গবেষকের স্বীকৃতি পেলেন বাংলাদেশি প্রকৌশলী ফেরদৌস
    যুক্তরাষ্ট্রে সেরা গবেষকের স্বীকৃতি পেলেন বাংলাদেশি প্রকৌশলী ফেরদৌস
  • জুলাই নিয়ে ‘আইডিয়া’ চাচ্ছে সরকার
    জুলাই নিয়ে ‘আইডিয়া’ চাচ্ছে সরকার
  • প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে চা শিল্পে পরিবর্তন সম্ভব: শাবিপ্রবি উপাচার্য
    প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে চা শিল্পে পরিবর্তন সম্ভব: শাবিপ্রবি উপাচার্য
  • চবিতে অনুষ্ঠিত হল হাল্ট প্রাইজের জাতীয় পর্ব
    চবিতে অনুষ্ঠিত হল হাল্ট প্রাইজের জাতীয় পর্ব
Logo