Logo
ঢাকা শনিবার , ২৩ মে , ২০২৬
Logo

বিশ্বের সবচেয়ে খাটো ছাগল ‘কুরুম্বি’

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৩ মার্চ , ২০২৫

শেয়ার করুনঃ
বিশ্বের সবচেয়ে খাটো ছাগল ‘কুরুম্বি’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বৃহস্পতিবার ‘কুরুম্বি’ নামে ছাগল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, কুরুম্বি যেনতেন ছাগল নয়; এটি বিশ্বের সবচেয়ে খাটো ছাগল। 

কুরুম্বির মালিক পিটার লেনু। পেশায় তিনি কৃষক। থাকেন ভারতের কেরালায়। তার খামারে গরু, ছাগলসহ নানা গৃহপালিত প্রাণী রয়েছে। 

পিটার লেনু জানান, ছোটখাটো কুরুম্বি তার খামারের বিশেষ একটি ছাগল। এটি কানাডীয় পিগমি জাতের।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটের তথ্যমতে, কুরুম্বি বছর চারেকের একটি পূর্ণবয়স্ক স্ত্রী ছাগল। প্রাকৃতিকভাবে জন্মেছে, বেড়ে উঠেছে। তবে প্রাণীটির উচ্চতা মাত্র ১ ফুট ৩ ইঞ্চি বা প্রায় ৪০ দশমিক ৫০ সেন্টিমিটার। সেই হিসেবে, এটি বিশ্বের সবচেয়ে খাটো জীবিত ছাগল।

এ জাতের ছাগলগুলো বেশ মোটাসোটা দেহের অধিকারী। উচ্চতায় ৫৩ সেন্টিমিটারের বেশি খুব একটা হয় না। সেই তুলনায় কুরুম্বির উচ্চতা বেশ কম। ২০২১ সালের কোনো এক সময় পিটারের খামারে ছাগলটির জন্ম।

কুরুম্বির চার মাস বয়সের একটি শাবক রয়েছে। 

পিটার লেনু আরও বলেন, কুরুম্বির সংসার ‘বড়’ হচ্ছে। ছাগলটি আবার সন্তানসম্ভবা।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • আওয়ামী লীগ রাজনীতি করার   অধিকার হারিয়েছে: ইশরাক
    আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে: ইশরাক
  • নরসিংদীতে পরিদর্শিকার ঘুস ফেরত দেওয়ার ঘটনা তদন্তে কমিটি
    নরসিংদীতে পরিদর্শিকার ঘুস ফেরত দেওয়ার ঘটনা তদন্তে কমিটি
  • নারীর তুলনায় দ্রুত সম্পর্কে জড়ায় পুরুষ
    নারীর তুলনায় দ্রুত সম্পর্কে জড়ায় পুরুষ
  • খাসির পেটে পানি ঢুকিয়ে প্রতারণা: চৌদ্দগ্রামে নয় জনের কারাদণ্ড
    খাসির পেটে পানি ঢুকিয়ে প্রতারণা: চৌদ্দগ্রামে নয় জনের কারাদণ্ড
  • স্যার-ম্যাডাম : ব্রিটিশ ঔপনিবেশিকতার জীবন্ত উত্তরাধিকার
    স্যার-ম্যাডাম : ব্রিটিশ ঔপনিবেশিকতার জীবন্ত উত্তরাধিকার
  • ফোন বা ভিডিও কলে বিয়ে : বাংলাদেশের আইনে কী বলা আছে
    ফোন বা ভিডিও কলে বিয়ে : বাংলাদেশের আইনে কী বলা আছে
Logo