Logo
ঢাকা শনিবার , ২৩ মে , ২০২৬
Logo

নারীর তুলনায় দ্রুত সম্পর্কে জড়ায় পুরুষ

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৩ এপ্রিল , ২০২৫

শেয়ার করুনঃ
নারীর তুলনায় দ্রুত সম্পর্কে জড়ায় পুরুষ

নারীর তুলনায় পুরুষ দ্রুত সম্পর্কে জড়ায়। সাম্প্রতিক এক গবেষণার জরিপে এ তথ্য উঠে আসে। গবেষণাটি পরিচালনা করেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। 

২০২৫ সালের ফেব্রুয়ারিতে বায়োলজি অব সেক্স ডিফরেন্সেস সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়েছে। ৩৩টি দেশের ৮০৮ জন তরুণ-তরুণী এই গবেষণায় অংশ নেন। যাদের বয়স ১৮–২৫ বছরের মধ্যে। 

জরিপে তরুণ ও তরুণীদের কাছে জানতে চাওয়া হয়, বিচ্ছেদের পর কত সময়ের মধ্যে তারা আবার নতুন করে প্রেমে পড়েছেন? প্রথম প্রেম কত মাস বা বছর টিকেছে? প্রথমবার প্রেমে পড়ার পর প্রথম ১ বছর, ২ বছর, ৫ বছর বছরের মধ্যে তারা মোট কয়টি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন? তারপর সেটির গড় বের করা হয়েছে।

গবেষণার ফলাফলে দেখা যায়, বিচ্ছেদের পর পুরুষেরা নারীদের তুলনায় দ্রুত ধাক্কা সামলে ওঠে এবং দ্রুত নতুন সম্পর্কে জড়ায়। অন্য দিকে নারীরা পুরুষের তুলনায় ধীরগতিতে নতুন সম্পর্কের দিকে ধাবিত হয়। 

এই গবেষণা অনুসারে, একজন পুরুষ বিচ্ছেদের প্রথম মাসেই (৪ সপ্তাহের মধ্যে) নতুন সম্পর্কে জড়ায়। অন্যদিকে একজন নারী নতুন সম্পর্কে জড়ায় বিচ্ছেদের অন্তত দুই মাস পর।

পুরুষ যেমন নারীর তুলনায় দ্রুত সম্পর্কে জড়ায়, ঠিক তেমনিভাবে পুরুষের সম্পর্কে জড়ানোর হারও নারীর তুলনায় প্রায় দ্বিগুণ। 

নারী প্রেমে পড়তে সময় নেয় এবং সম্পর্কে জড়ায় গভীরভাবে। পুরুষের তুলনায় নারী অধিক প্রতিশ্রুতিবদ্ধ থাকে। আর সম্পর্ক থেকে বের হতেও সময় নেয়। 

এই জরিপ অনুসারে, পাঁচ বছরে একজন অবিবাহিত তরুণী গড়ে দুটি সম্পর্কে জড়ায়। অন্যদিকে একই সময়ে একজন তরুণ গড়ে ৩ দশমিক ৬ বার সম্পর্কে জড়ায়। সূত্র: ইয়াহু

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • আওয়ামী লীগ রাজনীতি করার   অধিকার হারিয়েছে: ইশরাক
    আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে: ইশরাক
  • নরসিংদীতে পরিদর্শিকার ঘুস ফেরত দেওয়ার ঘটনা তদন্তে কমিটি
    নরসিংদীতে পরিদর্শিকার ঘুস ফেরত দেওয়ার ঘটনা তদন্তে কমিটি
  • বিশ্বের সবচেয়ে খাটো ছাগল ‘কুরুম্বি’
    বিশ্বের সবচেয়ে খাটো ছাগল ‘কুরুম্বি’
  • খাসির পেটে পানি ঢুকিয়ে প্রতারণা: চৌদ্দগ্রামে নয় জনের কারাদণ্ড
    খাসির পেটে পানি ঢুকিয়ে প্রতারণা: চৌদ্দগ্রামে নয় জনের কারাদণ্ড
  • স্যার-ম্যাডাম : ব্রিটিশ ঔপনিবেশিকতার জীবন্ত উত্তরাধিকার
    স্যার-ম্যাডাম : ব্রিটিশ ঔপনিবেশিকতার জীবন্ত উত্তরাধিকার
  • ফোন বা ভিডিও কলে বিয়ে : বাংলাদেশের আইনে কী বলা আছে
    ফোন বা ভিডিও কলে বিয়ে : বাংলাদেশের আইনে কী বলা আছে
Logo