Logo
ঢাকা শনিবার , ২৩ মে , ২০২৬
Logo

খাসির পেটে পানি ঢুকিয়ে প্রতারণা: চৌদ্দগ্রামে নয় জনের কারাদণ্ড

ক্যাম্পাস মিরর ডেস্ক প্রকাশিত: বুধবার , ৯ এপ্রিল , ২০২৫

শেয়ার করুনঃ
খাসির পেটে পানি ঢুকিয়ে প্রতারণা: চৌদ্দগ্রামে নয় জনের কারাদণ্ড


বকরির পেটের মধ্যে পাইপ দিয়ে পানি ভরে ওজন বাড়ানো এবং মোটাতাজা দেখিয়ে নিষ্ঠুরতা ও প্রতারণার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। 

বুধবার চৌদ্দগ্রাম উপজেলার মিরস্বান্নী বাজার পশুর হাট এলাকায় উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে আটক করেন। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, ওই পশুর হাটে খাসি ও বকরি বিক্রি করার আগে পেটের মধ্যে পাইপ ঢুকিয়ে পানি ভরে ওজন বাড়ানো এবং পেট ফুলানো হয়। এতে অনেকে খাসি বা বকরি কিনে নিয়ে যাওয়ার সময় বা বাসায় যাওয়ার পর সেটি মারা যায়। 






অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন কয়েকদিন ধরে নিজস্ব ব্যবস্থাপনায় লোকজন নিয়োগ করে গোপন তথ্যের ভিত্তিতে এদিন স্বয়ং নিজে ক্রেতা সেজে ঘটনা স্থলে উপস্থিত হয়ে খাসি ও বকরির পেটের মধ্যে পাইপ ঢুকিয়ে পনি ঢালতে থাকা অবস্থায় হাতেনাতে ৯ জনকে আটক করেন। এসময় বিভিন্ন রঙয়ের ৬৮টি খাসি এবং বকরি আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গীয় আনসার বাহিনীর সদস্য ও কার্যালয়ের স্টাফ এবং থানা পুলিশের একটু চৌকস টিম এই মোবাইল কোর্টকে সহায়তা করেন।

কোর্ট চলাকালে স্থানীয় জনগণ, বাজার কমিটি ও বাজারের বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন, মহাসড়কের বিভিন্ন গাড়ির চালক এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • আওয়ামী লীগ রাজনীতি করার   অধিকার হারিয়েছে: ইশরাক
    আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে: ইশরাক
  • নরসিংদীতে পরিদর্শিকার ঘুস ফেরত দেওয়ার ঘটনা তদন্তে কমিটি
    নরসিংদীতে পরিদর্শিকার ঘুস ফেরত দেওয়ার ঘটনা তদন্তে কমিটি
  • বিশ্বের সবচেয়ে খাটো ছাগল ‘কুরুম্বি’
    বিশ্বের সবচেয়ে খাটো ছাগল ‘কুরুম্বি’
  • নারীর তুলনায় দ্রুত সম্পর্কে জড়ায় পুরুষ
    নারীর তুলনায় দ্রুত সম্পর্কে জড়ায় পুরুষ
  • স্যার-ম্যাডাম : ব্রিটিশ ঔপনিবেশিকতার জীবন্ত উত্তরাধিকার
    স্যার-ম্যাডাম : ব্রিটিশ ঔপনিবেশিকতার জীবন্ত উত্তরাধিকার
  • ফোন বা ভিডিও কলে বিয়ে : বাংলাদেশের আইনে কী বলা আছে
    ফোন বা ভিডিও কলে বিয়ে : বাংলাদেশের আইনে কী বলা আছে
Logo