Logo
ঢাকা শনিবার , ২৩ মে , ২০২৬
Logo

ফোন বা ভিডিও কলে বিয়ে : বাংলাদেশের আইনে কী বলা আছে

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৭ আগস্ট , ২০২৫

শেয়ার করুনঃ
ফোন বা ভিডিও কলে বিয়ে : বাংলাদেশের আইনে কী বলা আছে

বর্তমান প্রযুক্তির যুগে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে মোবাইল বা ভিডিও কলে যোগাযোগ করা সম্ভব। শুধু কথা বলা নয়, ভিডিও কলে অনেক সময় বিয়েও সম্পন্ন হচ্ছে। তবে প্রশ্ন থাকে—এ ধরনের বিয়ে কি বাংলাদেশে আইনগতভাবে বৈধ?

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, বর্তমানে প্রবাসে থাকা বর-কনের মধ্যে টেলিফোন বা ভিডিও কলে বিয়ে হওয়ার নজির আছে। কিন্তু এর কোনো অভিন্ন প্রক্রিয়া এখনো প্রতিষ্ঠিত হয়নি।

বাংলাদেশে মুসলিম বিয়ে ও তালাক (রেজিস্ট্রেশন) আইন, ১৯৭৪ অনুযায়ী একটি বিয়ে বৈধভাবে নিবন্ধনের জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়—

- উভয় পক্ষের প্রমাণযোগ্য সম্মতি থাকতে হবে।

- কাজীকে উপস্থিত থেকে পক্ষদ্বয়ের সম্মতি নিতে হবে।

- অন্তত দুইজন সাক্ষীর উপস্থিতি আবশ্যক।

- কাবিননামায় পক্ষদ্বয়ের বা তাদের অনুমোদিত প্রতিনিধির স্বাক্ষর থাকতে হবে।

তিনি জানান, শুধু ফোন বা ভিডিও কলে ‘হ্যাঁ’ বললেই বিয়ে আইনি বৈধতা পায় না। কারণ, কাবিননামায় বর-কনের সই ছাড়া রেজিস্ট্রেশন সম্পন্ন করা যায় না।

যদি কোনো পক্ষ বিদেশে অবস্থান করেন, তবে তাকে আম-মোক্তারনামা বা পাওয়ার অব অ্যাটর্নি দিতে হয়। এই ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি তার হয়ে কাবিননামায় সই করবেন। পরে প্রবাসী ব্যক্তি দেশে এসে বিয়ের রেজিস্ট্রেশন করবেন।

তবে রেজিস্ট্রেশনের আগে বিদেশে থাকা অবস্থাতেই সেই দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস বা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের ঘোষণা সত্যায়িত করতে হয়। সেই দলিল পরবর্তীতে বাংলাদেশে রেজিস্ট্রেশনের সময় কাবিননামার সঙ্গে জমা দিতে হয়।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • আওয়ামী লীগ রাজনীতি করার   অধিকার হারিয়েছে: ইশরাক
    আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে: ইশরাক
  • নরসিংদীতে পরিদর্শিকার ঘুস ফেরত দেওয়ার ঘটনা তদন্তে কমিটি
    নরসিংদীতে পরিদর্শিকার ঘুস ফেরত দেওয়ার ঘটনা তদন্তে কমিটি
  • বিশ্বের সবচেয়ে খাটো ছাগল ‘কুরুম্বি’
    বিশ্বের সবচেয়ে খাটো ছাগল ‘কুরুম্বি’
  • নারীর তুলনায় দ্রুত সম্পর্কে জড়ায় পুরুষ
    নারীর তুলনায় দ্রুত সম্পর্কে জড়ায় পুরুষ
  • খাসির পেটে পানি ঢুকিয়ে প্রতারণা: চৌদ্দগ্রামে নয় জনের কারাদণ্ড
    খাসির পেটে পানি ঢুকিয়ে প্রতারণা: চৌদ্দগ্রামে নয় জনের কারাদণ্ড
  • স্যার-ম্যাডাম : ব্রিটিশ ঔপনিবেশিকতার জীবন্ত উত্তরাধিকার
    স্যার-ম্যাডাম : ব্রিটিশ ঔপনিবেশিকতার জীবন্ত উত্তরাধিকার
Logo