Logo
ঢাকা শনিবার , ২৩ মে , ২০২৬
Logo

নরসিংদীতে পরিদর্শিকার ঘুস ফেরত দেওয়ার ঘটনা তদন্তে কমিটি

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ১৭ মার্চ , ২০২৫

শেয়ার করুনঃ
নরসিংদীতে পরিদর্শিকার ঘুস ফেরত দেওয়ার ঘটনা তদন্তে কমিটি

নরসিংদী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা প্রসূতি মায়ের কাছ থেকে ঘুস নিয়ে পরবর্তিতে ফেরত দেওয়ার ঘটনায় সোমবার তদন্ত কমিটি হয়েছে। দুই সদস্যের কমিটিতে রয়েছেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম মুনিম আহাম্মেদ সজীব এবং বেলাব উপজেলার মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মো. মেহেদী হাসান।

কমিটিকে আগামি ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদফতরের নরসিংদীর এডিসিসি ডা. মো. মঞ্জুরুল আলম এ তথ্য জানিয়েছেন। 

জানা গেছে, নরসিংদী সদরের বিশেষায়িত ওই হাসপাতালে বুধবার রাত সাড়ে তিনটায় শাহিনুর আক্তার নামে এক প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি হয়। সন্তান জন্মের পর তাকে আটকে রেখে চার হাজার দুইশ ৫০ টাকা ঘুস নেন পরিবার কল্যাণ পরিদর্শিকা লিছা বেগম। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা যোগাযোগ শুরু করলে বৃহস্পতিবার বিকাশের মাধ্যমে ভিকটিমের টাকা ফেরত দেন পরিদর্শিকা লিছা। 

এ নিয়ে শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। 

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • আওয়ামী লীগ রাজনীতি করার   অধিকার হারিয়েছে: ইশরাক
    আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে: ইশরাক
  • বিশ্বের সবচেয়ে খাটো ছাগল ‘কুরুম্বি’
    বিশ্বের সবচেয়ে খাটো ছাগল ‘কুরুম্বি’
  • নারীর তুলনায় দ্রুত সম্পর্কে জড়ায় পুরুষ
    নারীর তুলনায় দ্রুত সম্পর্কে জড়ায় পুরুষ
  • খাসির পেটে পানি ঢুকিয়ে প্রতারণা: চৌদ্দগ্রামে নয় জনের কারাদণ্ড
    খাসির পেটে পানি ঢুকিয়ে প্রতারণা: চৌদ্দগ্রামে নয় জনের কারাদণ্ড
  • স্যার-ম্যাডাম : ব্রিটিশ ঔপনিবেশিকতার জীবন্ত উত্তরাধিকার
    স্যার-ম্যাডাম : ব্রিটিশ ঔপনিবেশিকতার জীবন্ত উত্তরাধিকার
  • ফোন বা ভিডিও কলে বিয়ে : বাংলাদেশের আইনে কী বলা আছে
    ফোন বা ভিডিও কলে বিয়ে : বাংলাদেশের আইনে কী বলা আছে
Logo