Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

পেলে–বারগোমির পরে ইয়ামাল

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
পেলে–বারগোমির পরে ইয়ামাল

বিশ্বকাপ ফাইনালে শুরুর একাদশে থাকা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন লামিনে ইয়ামাল ও পাউ কুবারসি। কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ইয়ামাল। রোববার রাতের ফাইনালে মাঠে নামার দিনে তার বয়স মাত্র ১৯ বছর ৬ দিন। তার ঠিক পরেই রয়েছেন ১৯ বছর ১৭৮ দিনের কুবারসি। ২০১৮ বিশ্বকাপ ফাইনালে ১৯ বছর ২০৭ দিন বয়সে মাঠে নেমেছিলেন এমবাপ্পে।

এই তালিকার সবার ওপরে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ১৯৫৮ বিশ্বকাপে মাত্র ১৭ বছর ২৪৯ দিন বয়সে ফাইনাল খেলে এখনো চূড়ায় আছেন তিনি। আর ১৯৮২ বিশ্বকাপ ফাইনালে ১৮ বছর ২০১ দিন বয়সে খেলে দ্বিতীয় স্থানে আছেন ইতালির জুসেপ্পে বারগোমি।

স্পেন একাদশ

উনাই সিমন, পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইস, দানি অলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা মিকেল ওইয়ারসাবাল।

আর্জেন্টিনা একাদশ

এমি মার্তিনেস, গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকা, রদ্রিগো দে পল, এনসো ফের্নান্দেস, মাক আলিস্তার, নিকো গনসালেস, লিওনেল মেসি হুলিয়ান আলভারেস।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
    ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
  • বাবা হারালেন মেসি
    বাবা হারালেন মেসি
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
  • আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
    আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
  • স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
    স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
  • আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
    আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
  • ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট
    ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট
Logo