প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
অনেক রূপকথার ঝুলি তার আসল রূপ দেখালো, মেসিভক্তদের আকাশচুম্বি আত্মবিশ্বাস ১২০ মিনিটের ব্যর্থ প্রচেষ্টা শেষ বাঁশির ফুৎকারে এক নিমিষেই ভূপাতিত হল।
রোববার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ১-০ গোলে জয় পেয়েছে স্পেন। তবে ১২০ মিনিটের শেষের কিছুটার সময় বাদে, স্পেনের রক্ষণের আশেপাশে একরকম যেতেই পারেনি আর্জেন্টিনা।
এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতল স্পেন। প্রথমবার জিতেছিল তারা ২০১০ সালে, নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে। এবার পুরো আসরে স্রেফ একটি গোল হজম করে স্প্যানিশরা। সবচেয়ে কম গোল খেয়ে বিশ্বকাপ জয়ের রেকর্ড এটি।
লিওনেল মেসিকে নিয়ে ভক্তদের মুখে অনেক রূপকথা, অলৌকিক কেচ্ছা শোনা যায়।
মেসিকে নাকি পুরোপুরি আটকে রাখা যায় না- অসম্ভব কাজটি কী দারুণভাবেই না করে দেখাল স্প্যানিশরা। দে লা ফুয়েন্তের কৌশল এতটাই দুর্দান্তভাবে মাঠে প্রয়োগ করলেন রদ্রি-ওলমোরা, তাতে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরানোর সুযোগই পাননি রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার।
ম্যাচের অন্যান্য পরিসংখ্যানে কিছুটা হলেও ফুটে উঠছে স্পেনের দাপট আর আর্জেন্টিনার নাজেহাল অবস্থা। প্রায় ৬৫ শতাশ সময় পজেশন রেখে গোলের জন্য ২০টি শট নিয়ে ১২টি লক্ষ্যে রাখতে পারে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা। আর দুটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি আর্জেন্টিনা।
কোণঠাসা আর্জেন্টিনার অবিশ্বাস্য কিছু করে দেখাতে প্রয়োজন ছিল মেসির জাদু। ১১৫তম মিনিটে তেমন কিছু হতেও যাচ্ছিল। অনেকটা দূরে ডান দিক থেকে ক্রস বাড়ান আর্জেন্টিনা অধিনায়ক, হাওয়ায় বাঁক নিয়ে বল দূরের পোস্টে ক্রসবার ঘেঁষে পড়ে ওপরের জালে।
শেষ সময়ে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনাও, স্পেনও মনোযোগ দেয় ব্যবধান ধরে রাখায়। পরপর তিনটি কর্নার পায় আর্জেন্টাইনরা। শেষটিতে পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় বল পেয়ে যান জুলিয়ানো সিমেওনে; কিন্তু উড়িয়ে মেরে কেবল হতাশাই বাড়ান আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার।
এরপরই বাজে শেষের বাঁশি, নিউ জার্সি থেকে মাদ্রিদ, সবখানে উল্লাসে ফেটে পড়েন স্পেন সমর্থকরা। আর শিরোপা ধরে রাখার স্বপ্নটা ভেস্তে যাওয়ার হতাশায় মলিন হয় মেসি-মার্তিনেসদের। হারের হতাশায় মেজাজ হারিয়ে ফেলেন লেয়ান্দ্রো পারেদেস। অযথা প্রতিপক্ষের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে দেখেন লাল কার্ড।
এই ম্যাচ দিয়েই হয়তো শেষ হয়ে গেল লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রা। দ্বিতীয় সর্বোচ্চ আট গোল করে আসর শেষ করলেন এই প্রতিযোগিতায় দুইবারের গোল্ডেন বল জয়ী।