Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা

স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা

আক্রমণের সুর বেঁধে দেওয়া, নিচে নেমে রক্ষণে সহায়তা করা; মাঠের কোথায় দেখা যায় না রদ্রিকে! আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে স্পেনের জন্য এই মিডফিল্ডারের পারফরম্যান্সকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গুয়ার্দিওলা।

এবারের বিশ্বকাপের দুর্দান্ত ছন্দে আছেন স্পেনের অধিনায়ক রদ্রি। এখন পর্যন্ত জালের দেখা পাননি তিনি। তবে স্প্যানিশদের ফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ব্যালন দ’র জয়ী এই ফুটবলার। গুয়ার্দিওলার মতে, শিরোপা নির্ধারণী ম্যাচেও ব্যবধান গড়ে দিতে পারেন স্পেনের মাঝমাঠের ভরসা।

নিউ ইয়র্কে আগামী ২০ জুলাই ফাইনাল দিয়ে এবারের বিশ্বকাপের পর্দা নামবে। বাংলাদেশ সময় ১টায় (এএম) শুরু মাঠের লড়াই। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি হবে ইউরো ও কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন।

সিটিতে দীর্ঘদিন ধরে খেলছেন রদ্রি। সাম্প্রতিক বছরগুলোতে ইংলিশ ক্লাবটির সাফল্যের কারিগরদের একজন তিনি। আর এতদিন এই ক্লাবেরই কোচ ছিলেন গুয়ার্দিওলা। এক দশকের অধ্যায় শেষে গত মৌসুমের পর দায়িত্ব ছেড়ে দেন তিনি।

রদ্রির সময়ের সেরা মিডফিল্ডারদের একজন হয়ে ওঠার পেছনে বড় অবদান ছিল গুয়ার্দিওলার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্প্যানিশ এই কোচ বলেছেন, পেদ্রি ও লামিন ইয়ামালের সঙ্গে যদি রসায়নটা জমে ওঠে রদ্রির, তাহলে এটাই ফাইনালে পার্থক্য গড়ে দেবে।

“রদ্রি যদি মাঝমাঠে পেদ্রি ও লামিনের সঙ্গে নিজের প্রভাব প্রতিষ্ঠা করতে পারে এবং সুযোগগুলো কাজে লাগাতে যথেষ্ট কার্যকর হতে পারে, তাহলে স্পেনই পার্থক্য গড়ে দেবে।”

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
    ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
  • বাবা হারালেন মেসি
    বাবা হারালেন মেসি
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
  • আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
    আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
  • পেলে–বারগোমির পরে ইয়ামাল
    পেলে–বারগোমির পরে ইয়ামাল
  • আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
    আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
  • ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট
    ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট
Logo