Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

স্কুল ফিডিং কর্মসূচির অনিয়ম নিয়ে নড়েচড়ে বসেছে সরকার

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
স্কুল ফিডিং কর্মসূচির অনিয়ম নিয়ে নড়েচড়ে বসেছে সরকার


প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি কার্যক্রম স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার পরিবেশনের খবরে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।


গত কয়েকমাস ধরে শিশুদের মাঝে ঠিকাদার কর্তৃক নিম্ন মানের খাবার পরিবেশন ও অন্যান্য অনিয়মের খবর গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন। প্রতিমন্ত্রীর নির্দেশনার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অভিযোগগুলোর দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত প্রতিবেদন জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।


ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাদ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা দুর্নীতি কোনোভাবেই বরদাশত করা হবে না। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঠিকাদারের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের নিরাপদ, মানসম্মত ও নির্ধারিত পরিমাণ খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।


তিনি আরও বলেন, স্কুল ফিডিং কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অভিভাবকদের সমন্বয়ে ৫ সদস্যবিশিষ্ট গার্ডিয়ান কমিটির মাধ্যমে নিয়মিত তদারকি, আকস্মিক পরিদর্শন, অভিযোগ পাওয়া মাত্র তাৎক্ষণিক তদন্ত এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টি ও বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়িত স্কুল ফিডিং কর্মসূচির মান ও কার্যকারিতা বজায় রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, পরীক্ষা হচ্ছে না
    প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, পরীক্ষা হচ্ছে না
  • স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার চিন্তা
    স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার চিন্তা
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • চার স্তরে হবে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল, প্রকাশিত হলো নীতিমালা
    চার স্তরে হবে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল, প্রকাশিত হলো নীতিমালা
  • জুনিয়র বৃত্তিতে উইলস্ লিটল ফ্লাওয়ারের অভূতপূর্ব সাফল্য
    জুনিয়র বৃত্তিতে উইলস্ লিটল ফ্লাওয়ারের অভূতপূর্ব সাফল্য
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সিদরাতুল মুনতাহা
    ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সিদরাতুল মুনতাহা
  • নতুন শিক্ষাব্যবস্থায় থাকছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক ও ভিডিও লেসন:  ববি হাজ্জাজ
    নতুন শিক্ষাব্যবস্থায় থাকছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক ও ভিডিও লেসন: ববি হাজ্জাজ
  • প্রাথমিকে ৪৬ হাজার চাকরিপ্রার্থীর ফল মেধার ভিত্তিতে পুনঃপ্রকাশের নির্দেশ
    প্রাথমিকে ৪৬ হাজার চাকরিপ্রার্থীর ফল মেধার ভিত্তিতে পুনঃপ্রকাশের নির্দেশ
  • ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
    ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
  • প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
    প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
Logo