Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, পরীক্ষা হচ্ছে না

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

শেয়ার করুনঃ
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, পরীক্ষা হচ্ছে না


‎আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে না। এ শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


‎বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম শ্রেণি ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর আগে, গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তিতে লটারিপদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।


সে সময় মন্ত্রী বলেন, ‘বছরের প্রথমে অ্যাডমিশন যেটা হয়, সেখানে আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আগাম জানিয়ে দিলাম, যেন সবাই সুযোগ পায়। আমরা লটারি সিস্টেম উইথড্র করলাম।’


২০১১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে প্রথমবারের মতো লটারির মাধ্যমে ভর্তি চালু করা হয়। ২০১২ সালে বেসরকারি বিদ্যালয়েও একই ব্যবস্থা কার্যকর হয়। তবে সে সময় দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হতো। পরে কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি শুরু হয় এবং এর পর থেকে একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার চিন্তা
    স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার চিন্তা
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • চার স্তরে হবে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল, প্রকাশিত হলো নীতিমালা
    চার স্তরে হবে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল, প্রকাশিত হলো নীতিমালা
  • জুনিয়র বৃত্তিতে উইলস্ লিটল ফ্লাওয়ারের অভূতপূর্ব সাফল্য
    জুনিয়র বৃত্তিতে উইলস্ লিটল ফ্লাওয়ারের অভূতপূর্ব সাফল্য
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সিদরাতুল মুনতাহা
    ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সিদরাতুল মুনতাহা
  • নতুন শিক্ষাব্যবস্থায় থাকছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক ও ভিডিও লেসন:  ববি হাজ্জাজ
    নতুন শিক্ষাব্যবস্থায় থাকছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক ও ভিডিও লেসন: ববি হাজ্জাজ
  • প্রাথমিকে ৪৬ হাজার চাকরিপ্রার্থীর ফল মেধার ভিত্তিতে পুনঃপ্রকাশের নির্দেশ
    প্রাথমিকে ৪৬ হাজার চাকরিপ্রার্থীর ফল মেধার ভিত্তিতে পুনঃপ্রকাশের নির্দেশ
  • স্কুল ফিডিং কর্মসূচির অনিয়ম নিয়ে নড়েচড়ে বসেছে সরকার
    স্কুল ফিডিং কর্মসূচির অনিয়ম নিয়ে নড়েচড়ে বসেছে সরকার
  • ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
    ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
  • প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
    প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
Logo