Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন

বাংলাদেশ লেখক পরিষদের উদ্যোগে শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত কবি মনিরুজ্জামান রোহানের কাব্যগ্রন্থ নক্ষত্রের আর্তচিৎকার-এর পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের কবি ও গবেষক মতিন বৈরাগী। প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও কবি মোহন রায়হান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ লেখক পরিষদের সভাপতি, বহুমাত্রিক লেখক ও কবি সৈয়দ মাজহারুল পারভেজ

অনুষ্ঠানে কবি মনিরুজ্জামান রোহন রচিত নক্ষত্রের আর্তচিৎকার কাব্যগ্রন্থ নিয়ে কবিতাপাঠ ও আলোচনা করেন কবি আমিনুল ইসলাম, কবি এবিএম সোহেল রশিদ, কবি আসাদ কাজল, কবি সাহানা পারভীন লাভলী, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি জামসেদ ওয়াজেদ, কবি মনিরুজ্জামান পলাশ, অধ্যক্ষ মো. আলী চৌধুরী, সাংবাদিক ও লেখক হোসাইন সাজ্জাদ, কবি সালাহউদ্দিন খোকা, প্রকাশক আবুল খায়ের, কবি শাহীন সুলতান, কবি আম্বীয়, কবি ফারুক হোসেন, কবি আহসান উল্লাহ, কবি ফয়সাল আহমেদ, কবি কবীর হুমায়ুন, কবি মির্জা আনোয়ার পারভেজ, কবি গোলাম কুদ্দুস চঞ্চল, কবি আফরোজা নীলা এবং কবি হিমেল ইসহাক

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় কবিতা পরিষদের অর্থ সম্পাদক ও কবি ক্যামেলিয়া আহমেদ। বক্তারা তাঁদের বক্তব্যে নক্ষত্রের আর্তচিৎকারকাব্যগ্রন্থের বিষয়বস্তু, ভাষা, শিল্পমান ও সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন এবং কবি মনিরুজ্জামান রোহানের সাহিত্যচর্চার ধারাবাহিক সাফল্য কামনা করেন

 

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
  • জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
    জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
Logo