Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ

প্রতি‌বেদক। ক‌্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

শেয়ার করুনঃ
একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ


২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তির অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা। ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকা নটর ডেম কলেজও ভর্তি কার্যক্রম নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা বোর্ডের ভর্তি-সংক্রান্ত নীতিমালা পাওয়ার পর নটর ডেম কলেজের ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির মূল প্রক্রিয়া আগের মতোই থাকবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণের পর শিক্ষার্থীর মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে কলেজে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, একাদশে ভর্তিতে এবার লটারি বা ভর্তি পরীক্ষা—কোনোটিই হবে না। প্রচলিত নিয়ম অনুযায়ী জিপিএ ও শিক্ষার্থীর পছন্দক্রমের ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

তবে নটর ডেম কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীয় অনলাইন ভর্তি প্রক্রিয়ার বাইরে নিজস্ব নিয়মে ভর্তি কার্যক্রম পরিচালনা করে। এসব প্রতিষ্ঠানের ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কলেজের পক্ষ থেকে জানানো হবে।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। প্রায় সাত লাখ পরীক্ষার্থী এবার উত্তীর্ণ হতে পারেনি।

দেশের কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। ফলে এবার উত্তীর্ণ সব শিক্ষার্থী ভর্তি হলেও প্রায় ১৩ লাখ ৬১ হাজার আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।

গত বছর মোট আসনের ৫৮ দশমিক ৭ শতাংশ পূরণ হয়েছিল। অর্থাৎ ৪১ দশমিক ৩ শতাংশ আসন খালি ছিল। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার আরও কম হওয়ায় খালি আসনের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের অনলাইনে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে দিতে হয়। পরে ফলাফল, প্রযোজ্য ক্ষেত্রে কোটা এবং পছন্দক্রম বিবেচনায় একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ড কেন্দ্রীয়ভাবে কলেজ ও মাদ্রাসার একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালনা করে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হয় পৃথক প্রক্রিয়ায়।

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
    জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
    ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
  • সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
    সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
  • কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
    কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
  • চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
    চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
  • চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
    চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
  • শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
    শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
  • ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
    ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
  • উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে ডিজিটাল কনটেন্ট অপরিহার্যঃ জা‌বি ভি‌সি
    উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে ডিজিটাল কনটেন্ট অপরিহার্যঃ জা‌বি ভি‌সি
Logo