Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ধর্ষণের অভিযোগে বিচারের মুখে মরক্কোর অধিনায়ক হাকিমি

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬

শেয়ার করুনঃ
ধর্ষণের অভিযোগে বিচারের মুখে মরক্কোর অধিনায়ক হাকিমি


মরক্কো অধিনায়ক আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু হবে বলে জানিয়েছে ফরাসি প্রসিকিউটররা। নিজের বক্তব্য তুলে ধরার এই সুযোগকে স্বাগত জানিয়েছেন বর্তমানে বিশ্বকাপে খেলা পিএসজির এই ডিফেন্ডার।

এক নারী অভিযোগ করেন, ২০২৩ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে তাকে ধর্ষণ করেন হাকিমি। সে সময় ওই নারীর বয়স ছিল ২৪ বছর।

২০২৩ সালের মার্চে প্রাথমিক তদন্ত শুরু করে পাবলিক প্রসিকিউটরের কার্যালয়। একজন বিচারিক কর্মকর্তা গত ফেব্রুয়ারিতে বিচারের আদেশ দেন। ফরাসি গণমাধ্যমের খবর, হাকিমি সম্প্রতি এই বিচার খারিজ করার আপিল করে ব্যর্থ হয়েছেন।

২৭ বছর বয়সী এই ফুটবলার শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। শুক্রবার সামাজিক মাধ্যমে এক পোস্টে আবারও একই কথা বলেন তিনি।

“আমার পরিবার, আমার জীবন এবং সর্বোপরি সত্যের নাম করে এমন একটি গল্প বলা হচ্ছে, যা আমার নয়। মাঝে মাঝে আমার মনে হয়, আমি সহজ লক্ষ্যে পরিণত হয়েছি।”
“আমি প্রথম দিন থেকেই এই বিচারের জন্য অপেক্ষা করছি। আর এখন আগ্রহ নিয়ে এর জন্য অপেক্ষা করছি। অবশেষে আমি কথা বলতে পারব।”

বিচার শুরুর তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
    ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
  • বাবা হারালেন মেসি
    বাবা হারালেন মেসি
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
  • আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
    আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
  • পেলে–বারগোমির পরে ইয়ামাল
    পেলে–বারগোমির পরে ইয়ামাল
  • স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
    স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
  • আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
    আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
Logo