Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

লিথিয়াম আয়নের পর আলোচনায় সোডিয়াম-আয়ন ব্যাটারি

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬

শেয়ার করুনঃ
লিথিয়াম আয়নের পর আলোচনায় সোডিয়াম-আয়ন ব্যাটারি

লিথিয়াম আয়নের পর আলোচনায় সোডিয়াম-আয়ন ব্যাটারি

বৈদ্যুতিক গাড়ি জ্বালানি সংরক্ষণ ব্যবস্থায় বহুল ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির বিকল্প হিসেবে চীনের একটি সোডিয়াম-আয়ন ব্যাটারি গুরুত্বপূর্ণ পরীক্ষায় সফল হয়েছে। নতুন এক গবেষণায় বলা হয়েছে, প্রযুক্তিটি ভবিষ্যতে কম খরচে এবং সহজলভ্য কাঁচামাল ব্যবহার করে ব্যাটারি উৎপাদনের সুযোগ তৈরি করতে পারে।

বর্তমানে স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি পর্যন্ত অধিকাংশ আধুনিক প্রযুক্তিতে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। তবে ব্যাটারির সীমিত আয়ুষ্কাল এবং কাঁচামালের স্বল্পতা এই প্রযুক্তির বড় চ্যালেঞ্জ। বিশ্বের অর্ধেকেরও বেশি লিথিয়াম মজুত রয়েছে দক্ষিণ আমেরিকার মাত্র তিনটি দেশআর্জেন্টিনা, বলিভিয়া চিলিতে। ফলে ব্যাটারি উৎপাদনে শীর্ষস্থানীয় দেশ চীনকে এসব দেশে ব্যাপক বিনিয়োগ করতে হচ্ছে।

এই প্রেক্ষাপটে সোডিয়াম-আয়ন ব্যাটারি লিথিয়াম-আয়ন ব্যাটারির গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে দেখা দিচ্ছে। কারণ, সোডিয়াম প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এতে ব্যাটারির উৎপাদন ব্যয় কমার পাশাপাশি সরবরাহ-সংক্রান্ত ঝুঁকিও হ্রাস পেতে পারে।


গবেষণায় চীনের স্টার্টআপ প্রতিষ্ঠান হিনার তৈরি ১২০টি সোডিয়াম-আয়ন ব্যাটারি বিভিন্ন বাস্তব পরিস্থিতিতে পরীক্ষা করা হয়। মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যাটারিগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা হয়। পাশাপাশি এক্স-রে বিশ্লেষণ ব্যাটারি খুলে এর অভ্যন্তরীণ গঠনও পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, ব্যাটারির নকশা বৈদ্যুতিক প্রতিরোধ কমিয়েছে এবং তাপমাত্রা সমানভাবে ছড়িয়ে দিতে সহায়তা করেছে। এই নকশা টেসলার লিথিয়াম-আয়ন ব্যাটারিতে ব্যবহৃত স্থাপত্যের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। গবেষকেরা জানিয়েছেন, কর্মক্ষমতা উৎপাদনমানের দিক থেকে ব্যাটারিগুলো আধুনিক লিথিয়াম-আয়ন প্রযুক্তির কাছাকাছি পৌঁছেছে।

তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বিশেষ করে কম তাপমাত্রায় চার্জ দেওয়ার ক্ষেত্রে সোডিয়াম-আয়ন ব্যাটারির দুর্বলতা ধরা পড়েছে। ছাড়া এর শক্তি সঞ্চয়ের ঘনত্ব এখনো লিথিয়াম-আয়ন ব্যাটারির চেয়ে কম।

তবে বিজ্ঞানীরা মনে করছেন, প্রযুক্তিটির আরও উন্নয়ন সম্ভব। বিশেষ করে, কম তাপমাত্রায় চার্জিং সক্ষমতা বাড়ানো গেলে সোডিয়াম-আয়ন ব্যাটারি ভবিষ্যতে স্বল্প দূরত্বের বৈদ্যুতিক যান এবং বৃহৎ জ্বালানি সংরক্ষণ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম
    এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম
  • আইআইটির ওয়েবসাইট হ্যাক, শাস্তির বদলে দক্ষতা যাচাইয়ের সুযোগ
    আইআইটির ওয়েবসাইট হ্যাক, শাস্তির বদলে দক্ষতা যাচাইয়ের সুযোগ
  • যুক্তরাষ্ট্র-চীন এআই যুদ্ধের নতুন অস্ত্র ডিস্টিলেশন
    যুক্তরাষ্ট্র-চীন এআই যুদ্ধের নতুন অস্ত্র ডিস্টিলেশন
  • ফেসবুকের ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু
    ফেসবুকের ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু
  • ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
    ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
  • বাংলাদেশে আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনে আগ্রহী ফ্রান্স
    বাংলাদেশে আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনে আগ্রহী ফ্রান্স
  • বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
    বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
  • মেস-বাসা খোঁজার ভোগান্তি কমাবে ‘ঘরবাড়ি’ অ্যাপ
    মেস-বাসা খোঁজার ভোগান্তি কমাবে ‘ঘরবাড়ি’ অ্যাপ
  • জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী সোমবার
    জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী সোমবার
  • কেন অতি-শীতল তাপমাত্রায় ঝুঁকছে পরমাণু বিজ্ঞান
    কেন অতি-শীতল তাপমাত্রায় ঝুঁকছে পরমাণু বিজ্ঞান
Logo