Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

বর্ষার শুরুতেই ঊর্ধ্বমুখী ডেঙ্গুর সংক্রমণ

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
বর্ষার শুরুতেই ঊর্ধ্বমুখী ডেঙ্গুর সংক্রমণ


হামে শিশু মৃত্যুর দুর্দিন শেষ না হতেই এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। বছরের প্রথম ছয় মাসে হাসপাতালে যাওয়া ডেঙ্গু রোগীর ৪৮ শতাংশই ভর্তি হয়েছে জুন মাসে। অর্থাৎ বর্ষা মৌসুমের শুরু থেকে ডেঙ্গু ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে আগামী চার থেকে আট সপ্তাহের মধ্যে ভাইরাসসৃষ্ট এই জ্বরের প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে উঠবে বলে আশঙ্কা করছেন রোগতত্ত্ব এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

গত তিন মাসে সরকারি হিসাব অনুযায়ী হামে আক্রান্ত হয়ে সারাদেশে ৭১৮ শিশুর মৃত্যু হয়েছে। কয়েক দফায় টিকাদান কর্মসূচি চললেও সংক্রমণ থামেনি। ছয় মাসের কম বয়সী শিশুদের টিকাদানের নিয়ম নেই, এবার ছয় মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাজার ১০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছে। বছরের প্রথম পাঁচ মাসের তুলনায় জুন মাসে এসে ডেঙ্গুর সংক্রমণ মৃত্যুর হার সর্বোচ্চ দেখা গেছে। এই মাসে সর্বোচ্চ হাজার ৯০৭ জন আক্রান্ত হয়েছেন; যা বছরের মোট সংক্রমণের ৪৮ শতাংশ। বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি থেকে মে) দেশে মোট মৃত্যুর সংখ্যা ছিল জন; আর জুন মাসেই ১৩ জনের মৃত্যু হয়েছে।

সরকারের তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, রাজধানীর বাইরে ডেঙ্গুর সংক্রমণ বেশি। এখন পর্যন্ত সর্বোচ্চ হাজার ৬২৯ জন রোগী পাওয়া গেছে বরিশাল বিভাগে। চট্টগ্রাম বিভাগে হাজার ১৪০ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৭১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বছর বিশেষ করে ১৬ থেকে ২৫ বছর বয়সীরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। স্থানীয়সহ সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আক্রান্ত মৃত্যুর পরিসংখ্যান দিচ্ছে।

কীটতত্ত্ববিদদের মতে, বিভিন্ন স্থানে জমে থাকা বৃষ্টির পানিতে এডিস মশা ডিম পাড়ে। ডিম ফুটে লার্ভা থেকে পূর্ণাঙ্গ মশায় পরিণত হতে সাধারণত থেকে ১০ দিন সময় লাগে। ফলে জুলাই মাসজুড়ে এডিস মশার ঘনত্ব উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্যবিষয়ক পরামর্শক কমিটির সদস্য পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আবু জামিল ফয়সাল দৈনিক আজকের পত্রিকাকে বলেছেন, ডেঙ্গু কার্যকরভাবে নিয়ন্ত্রণে না আসার অন্যতম কারণ সমন্বয়হীনতা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব এডিস মশা নিয়ন্ত্রণ, আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিত করা। কিন্তু দুই মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ না থাকায় কোথায় কখন মশা নিয়ন্ত্রণ জোরদার করতে হবে, কোন এলাকায় রোগী বাড়ছে বা কোথায় হটস্পট তৈরি হচ্ছেএসব তথ্যের সমন্বিত ব্যবহার হচ্ছে না।

এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আরও বলেন, সরকার থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হলেও সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যকর অংশগ্রহণ নেই। মশা নিধনে ব্যবহৃত কীটনাশকের কার্যকারিতা নিয়মিত মূল্যায়ন করা হয় না। ডেঙ্গুর রোগতাত্ত্বিক নজরদারি, গবেষণা, তত্ত্বাবধায়ন, পর্যালোচনা পরিস্থিতি মূল্যায়নে বড় ধরনের ঘাটতি রয়েছে।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সমকামিতা: মানসিক রোগ নাকি জৈবিক বৈচিত্র্য
    সমকামিতা: মানসিক রোগ নাকি জৈবিক বৈচিত্র্য
  • টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বলছে বিএসটিআই
    টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বলছে বিএসটিআই
  • ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
    ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • আদ-দ্বীন হাসপাতাল খুলে দেওয়ার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর
    আদ-দ্বীন হাসপাতাল খুলে দেওয়ার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীকে অভাব-অভিযোগ শোনালেন ডিএমসির চিকিৎসকরা
    প্রধানমন্ত্রীকে অভাব-অভিযোগ শোনালেন ডিএমসির চিকিৎসকরা
  • ডাক্তার আব্দুল্লাহ কী বিধিবিধানের ঊর্ধ্বে, প্রশ্ন সায়ন্থের
    ডাক্তার আব্দুল্লাহ কী বিধিবিধানের ঊর্ধ্বে, প্রশ্ন সায়ন্থের
  • সবার জন্য অক্সিজেন : নতুন করে ভাবার সময় এখনই
    সবার জন্য অক্সিজেন : নতুন করে ভাবার সময় এখনই
  • হৃদ্‌রোগে ৫২% মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ
    হৃদ্‌রোগে ৫২% মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ
  • চরম গরমে মস্তিষ্কের জন্য বাড়ছে অদৃশ্য হুমকি
    চরম গরমে মস্তিষ্কের জন্য বাড়ছে অদৃশ্য হুমকি
  • এডিএইচডি ঔষধ ঝুঁকি কমাতে কার্যকর: নতুন গবেষণা
    এডিএইচডি ঔষধ ঝুঁকি কমাতে কার্যকর: নতুন গবেষণা
Logo