Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

সুইমিংপুলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

​শাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

শেয়ার করুনঃ
সুইমিংপুলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু


​সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের চৌকিদিঘী এলাকার ‘ব্রিটেনিয়া সুইমিংপুলে’ সাঁতার কাটতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কম্পিউটার সাইন্স এন্ড ইনঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দিপাঞ্জন ঘোষ প্রিয়ম (২১) ​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।


দিপাঞ্জন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুরমা আবাসিক এলাকার একটি মেসে থাকতেন।


​প্রত্যক্ষদর্শী ও নিহতের সহপাঠী ফায়াজ নবী জানান, "আমরা তিন বন্ধু নিয়মিতই সেখানে সাঁতার কাটতে যেতাম। আজকে প্রিয়মও আমাদের সাথে যাওয়ার জন্য বলে এবং আমাদের জানায় সে সাঁতার জানে।"


​তিনি আরও বলেন, "আমাদের বিকেল ৫টার দিকে সাঁতার কাটা শুরু হয়। সাঁতার কাটতে নেমে প্রিয়ম দু-একবার ৯ ফুট গভীর পানিতে যায়, আবার ফিরেও আসে। আমরা সকলে যখন সাঁতারে ব্যস্ত ছিলাম। তখন সে কখন আবারো ৯ ফুট গভীর পানিতে চলে যায় তা আমরা কেউই খেয়াল করিনি। হঠাৎ ৫টা ৪৫ মিনিটের দিকে তাকে ৯ ফুট গভীর পানি থেকে সুইমিংপুলের স্টাফরা তুলেন। তৎক্ষণাৎ শরীরে ঝাঁকুনি দেয়। তখন সে বমি করে এবং নিশ্বাস নিচ্ছিল। পরে তাকে আমরা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে আসার পর আইসিইউতে তার ইসিজি করা হয় এবং সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"


​ব্রিটেনিয়া সুইমিংপুলের ইনস্ট্রাক্টর আমিরুল ইসলাম আবু বলেন, "আমাদের নিয়ম অনুযায়ী সাঁতার না জানলে ৬ ফুটের বেশি গভীর পানিতে নামতে নিষেধ করা হয়। কিন্তু তিনি ৯ ফুট গভীর এলাকায় চলে গিয়েছিলেন।"


​তিনি আরও বলেন, "আমাদের এখানকার এক কর্মী তাকে পানির কিছুটা নিচে চিত হয়ে ভেসে থাকতে দেখে আমাকে জানালে, আমি তাকে উদ্ধার করে ঝাঁকুনি দিতে থাকি। তখন সে বমি করে এবং হালকা নিশ্বাসও নিচ্ছিল। পরে তাকে সিএনজিতে করে নগরীর দরগাহ গেট সংলগ্ন নূরজাহান হাসপাতালে নিয়ে আসি।''


​এ বিষয়ে শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, "দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা এ ঘটনায় অত্যন্ত মর্মাহত। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা আসছেন। আপাতত তার মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে।"


​তিনি আরও বলেন, "সুইমিংপুল কর্তৃপক্ষের কোনো অবহেলা বা তদারকির ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সর্বাত্মক চেষ্টা করবে। যদি কোনো গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"


​বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সিলেটের বিমানবন্দর থানার তদন্তকারী কর্মকর্তা (পরিদর্শক) আব্দুস সালাম বলেন, "বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী সুইমিংপুলে সাঁতার কাটতে যান। পরবর্তীতে ডুবন্ত অবস্থায় এক শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • চবিতে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী নিহত
    চবিতে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী নিহত
  • চবিতে চক্রাকার বাস চালুর দাবিতে  প্রধান ফটক বন্ধ করে চাকসুর অবস্থান
    চবিতে চক্রাকার বাস চালুর দাবিতে প্রধান ফটক বন্ধ করে চাকসুর অবস্থান
  • মিড সেমিস্টারে অনুপস্থিতিতে জরিমানা, বেরোবি শিক্ষার্থীদের ক্ষোভ
    মিড সেমিস্টারে অনুপস্থিতিতে জরিমানা, বেরোবি শিক্ষার্থীদের ক্ষোভ
  • বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন
    বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন
  • মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
    মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ : এক ঘণ্টার নীরবতা, বইয়ের পাতায় ফেরার গল্প
    ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ : এক ঘণ্টার নীরবতা, বইয়ের পাতায় ফেরার গল্প
  • ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেয়া ঠিক নয়: শিবির সভাপতি
    ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেয়া ঠিক নয়: শিবির সভাপতি
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর
    খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর
  • চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস
    চবিতে প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বাস
  • চবির সম্ভাব্য ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি, আবেদন ১৫ নভেম্বর
    চবির সম্ভাব্য ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি, আবেদন ১৫ নভেম্বর
Logo