Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৮ মে

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৮ মে


বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে।

আগামী ৮ মে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এক যোগে এ লিখিত পরীক্ষা নেবে পিএসসি।

দুই দফায় প্রিলিমিনারির ফল প্রকাশ করার পর উত্তীর্ণ ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী এ বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় আছেন।

তবে বিস্তারিত সূচি এখনও প্রকাশ হওয়ার অপেক্ষায়।

সময়সূচি, আসন বিন্যাস ও সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ও টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৬ এপ্রিল; তাতে অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন।

গত ৯ মে প্রিলিমিনারি প্রকাশিত ফলে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।

২৮ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার পরির্তনের পর অস্থির সময়ের কারণে ২৫ অগাস্ট তা স্থগিত ঘোষণা করা হয়।

‘বৈষম্য দূরীকরণে’ প্রথম দফায় প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে ফের ফল প্রকাশ করা হবে বলে গত ১৮ নভেম্বর ঘোষণা দেয় পিএসসি।

পরে গত ২৭ নভেম্বর আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ফের প্রকাশ করেছে পিএসসি।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
    প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
  • সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের
    সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের
  • সরকারি চাকরিতে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
    সরকারি চাকরিতে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
  • নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৮ জন
    নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৮ জন
  • ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
    ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
  • প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
    প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
  • ৪৭তম বিসিএসে চাকরি পেলেন ১৫২১ জন
    ৪৭তম বিসিএসে চাকরি পেলেন ১৫২১ জন
  • প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নে চার স্তরে কমিটি
    প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নে চার স্তরে কমিটি
  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান
    বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান
Logo