Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শেয়ার করুনঃ
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট


 দেশের বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য আগামী ২১ আগস্ট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২৭ আগস্ট পর্যন্ত


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা, ২০২৬ (সংশোধিত)অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের সহায়তায় তৈরি সফটওয়্যারের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে


বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক ও ট্রেড ইনস্ট্রাক্টরসহ এমপিওভুক্ত শিক্ষকরা নির্ধারিত ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বদলির আবেদন করতে পারবেন। একজন শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ পাবেন। সফটওয়্যারের মাধ্যমে আবেদন স্বয়ংক্রিয়ভাবে যাচাই-বাছাই শেষে বদলির ভিত্তিতে পদায়নের আদেশ দেওয়া হবে


নীতিমালা অনুযায়ী, শিক্ষকরা চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে। এছাড়া স্বামী বা স্ত্রীর নিজ জেলা কিংবা স্বামী বা স্ত্রীর কর্মস্থলেও বদলির সুযোগ থাকবে, যদি তিনি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত থাকেন


বদলির আবেদনের ক্ষেত্রে চাকরিতে প্রথম যোগদানের পর কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। একইভাবে নতুন কর্মস্থলে যোগদানের পর অন্তত দুই বছর পূর্ণ না হলে পরবর্তী বদলির জন্য আবেদন করা যাবে না


তবে কোনো শিক্ষকের বিরুদ্ধে স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত কিংবা ফৌজদারি মামলা চলমান থাকলে তিনি বদলির জন্য আবেদন করতে পারবেন না

বদলির আদেশ জারির পর ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষককে অবমুক্ত করতে হবে। অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অবমুক্তি থেকে নতুন কর্মস্থলে যোগদানের সময়কাল কর্মকাল হিসেবে গণ্য হবে


মাউশির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অসম্পূর্ণ বা ভুল তথ্যসংবলিত আবেদন বিবেচনা করা হবে না। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বদলির কারণে কোনো শিক্ষককে টিএ/ডিএ দেওয়া হবে না

এ ছাড়া বদলি কোনো শিক্ষকের অধিকার হিসেবে দাবি করা যাবে না। প্রয়োজনে কর্তৃপক্ষ বদলি-সংক্রান্ত আদেশ পরিবর্তন, পরিমার্জন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবে

 

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
  • নতুন শর্তে এমপিওভুক্ত শিক্ষকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
    নতুন শর্তে এমপিওভুক্ত শিক্ষকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
Logo