ঢাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তির আবেদন নেওয়া শুরু হবে আগামী ১১ নভেম্বর।
আগের কয়েক বছরের মত এবারও অনলাইনে আবেদন নেওয়া হবে, যা জমার কার্যক্রম শেষ হবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।
আর বিভিন্ন ইউনিটের পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর।
আগামী শিক্ষাবর্ষের ভর্তি বিষয়ক এ সিদ্ধান্ত রোববার নেওয়ার তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।