Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

শিক্ষা প্রতিষ্ঠানে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করছে মাউশি

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
শিক্ষা প্রতিষ্ঠানে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করছে মাউশি



দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে আইপি (IP) ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।


শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শ্রেণিকক্ষের পাঠদান তদারকি, শিক্ষার্থী-শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হক স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে


আদেশে বলা হয়েছে, নতুন এ মনিটরিং ব্যবস্থা বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে অধিদপ্তরের আওতাধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আগামী ১৩ জুলাই, সোমবার বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফরমে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে


মাউশি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে


এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে

সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় অনলাইন মনিটরিং ব্যবস্থা চালু হলে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান, উপস্থিতি ও নিরাপত্তা কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। একই সঙ্গে শিক্ষা প্রশাসনের তদারকি আরও কার্যকর হবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে

 

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
Logo