Logo
ঢাকা বুধবার , ১৩ মে , ২০২৬
Logo

বিবাহবিচ্ছেদের ১০ পূর্বাভাস

লাইফস্টাইল ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি , ২০২৫

শেয়ার করুনঃ
বিবাহবিচ্ছেদের ১০ পূর্বাভাস

বিয়ে একটি শক্তিশালী ও পবিত্র বন্ধন। যার শুরু উদ্‌যাপন আর ভালোবাসায়। ফলে এই বন্ধন ছিন্ন করা বা বিবাহবিচ্ছেদ সাধারণত কারও কাম্য নয়। কিন্তু বিশেষ পরিস্থিতিতে কারও কারও বিচ্ছেদ অনিবার্য হয়ে ওঠে।

দাম্পত্য জীবনের যেসব লক্ষণ বিবাহবিচ্ছেদের পূর্বাভাস দেয়, চলুন জেনে নেই-

১. বিয়ের আগে যে দম্পতিদের মধ্যে তীব্র আবেগ ও ভালোবাসা কাজ করে এবং পরে যখন তা কমে যায়।

২. একের জন্য অন্যের সময় না থাকা। আবেগপূর্ণ নির্ভরশীলতা না থাকা। শারীরিক আকর্ষণ না থাকা বা কমে যাওয়া। এমনকি গভীর কথোপকথনের অভাবও বিচ্ছেদের পূর্বলক্ষণ।

৩. শারীরিক, মানসিক, আবেগপূর্ণ চাহিদা পূরণে ব্যর্থ হওয়া।

৪. দীর্ঘ মেয়াদে দুজনার পরিকল্পনায় ভিন্নতা। বেশির ভাগ বিয়ে ভাঙার অন্যতম প্রধান কারণ জীবন থেকে দুজনের চাওয়া না মেলা।

৫. তৃতীয় ব্যক্তির সামনে সঙ্গীর সমালোচনা করা। এর মাধ্যমে বৈবাহিক সম্পর্কটাকেই অসম্মান করা হয়েছে বলে ধরে নেওয়া হয়।

৬. সঙ্গীর নানা কর্মকাণ্ডে দোষ খোঁজা, সঙ্গীকে সহ্য করতে না পারা, ক্ষমা করতে না পারা। ক্রমাগত একে অন্যের বিরুদ্ধে অভিযোগের তির ছুড়ে দেওয়া।

৭. সঙ্গীর কথা মন দিয়ে শোনার চর্চা বা অভ্যাসের অভাব। এর ফলে একজন আরেকজনের দৃষ্টিভঙ্গি বুঝতে ব্যর্থ হয়।

৮. সবার ওপরে পরকীয়ার স্থান। এমন বিশ্বাসঘাতকের সঙ্গে বৈবাহিক সম্পর্ক তো দূরের কথা, কোনো সম্পর্কই রাখাই কঠিন হয়ে পড়ে।

৯. সংসারে ‘অর্থনীতি’ এমন একটা বিষয়, যে ক্ষেত্রে দুজনকে একমত হতে হয়। না হলে জটিলতা বিচ্ছেদ পর্যন্ত পৌঁছাতে পারে।

১০. সর্বোপরি একে অন্যকে নিয়ে অসুখী থাকা। সেটা যে কারণেই হোক না কেন।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • কিশমিশ পানির উপকারীতা
    কিশমিশ পানির উপকারীতা
  • বেদনার স্মৃতিও মুছে ফেলা যাবে
    বেদনার স্মৃতিও মুছে ফেলা যাবে
  • ২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশ নারী
    ২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশ নারী
  • তারুণ্যের যে ৬ অভ্যাস ক্যান্সার শঙ্কা কমায়
    তারুণ্যের যে ৬ অভ্যাস ক্যান্সার শঙ্কা কমায়
  • জোলির স্তন অপসারণের এক দশক
    জোলির স্তন অপসারণের এক দশক
  • কাকে বিয়ে করবো, কখন করবো
    কাকে বিয়ে করবো, কখন করবো
  • কিভাবে শুয়ে ভালো ঘুমানো যায়
    কিভাবে শুয়ে ভালো ঘুমানো যায়
  • রমজানে উপকারী চিয়া সিডস
    রমজানে উপকারী চিয়া সিডস
  • অনাকাঙ্খিত স্পর্শ নিয়ে শিশুদের সতর্ক করবেন কিভাবে
    অনাকাঙ্খিত স্পর্শ নিয়ে শিশুদের সতর্ক করবেন কিভাবে
  • তারুণ্যের সুখ কেড়ে নেয় স্মার্ট ফোন
    তারুণ্যের সুখ কেড়ে নেয় স্মার্ট ফোন
  • অনুভূতিতে যেভাবে প্রভাব ফেলে মনের মতো পোশাক
    অনুভূতিতে যেভাবে প্রভাব ফেলে মনের মতো পোশাক
  • ঈদে চাইলে পেতে পারেন ১১ দিনের ছুটি
    ঈদে চাইলে পেতে পারেন ১১ দিনের ছুটি
  • বিয়ের বয়স নিয়ে জনপ্রিয় ধারণাগুলো কী
    বিয়ের বয়স নিয়ে জনপ্রিয় ধারণাগুলো কী
  • দেশে দিনে ২২শ নতুন পরিবার হচ্ছে
    দেশে দিনে ২২শ নতুন পরিবার হচ্ছে
  • পড়ার টেবিল-চেয়ার যেমন হওয়া উচিত
    পড়ার টেবিল-চেয়ার যেমন হওয়া উচিত
Logo