Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী



২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার মোট
৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধা) বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন

রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন


প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকেরা আইপিইএমআইএস (IPEMIS) পোর্টাল এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন এবারের বৃত্তি পরীক্ষায় মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা ছিল। এর মধ্যে ৩৩ হাজার ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০টি সাধারণ বৃত্তিতবে চূড়ান্ত ফলে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ জন, যা নির্ধারিত সংখ্যার চেয়ে ৩ হাজার ২৫৪ জন কম


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার দেশের ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬৫ হাজার ৬০৫টি সরকারি এবং ১৩ হাজার ২০৫টি বেসরকারি বিদ্যালয় রয়েছে। পরীক্ষায় মোট উপস্থিত ছিল ৪ লাখ ৮৩ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী


পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল এবং রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় উল্লেখ্য, গত ৯ জুলাই ফল প্রকাশের আগেই ঢাকা বিভাগের ৯ জেলার বৃত্তির ফল ওয়েব পোর্টালে আপলোড হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
Logo