Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

প্রক্সি পদ্ধতিতে চাকরি পেয়ে ভাইভাতে এসে ধরা

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
প্রক্সি পদ্ধতিতে চাকরি পেয়ে ভাইভাতে এসে ধরা


ভাড়া করা লোক দিয়ে লিখিত পরীক্ষার বৈতরণী পার হয়েছিলেন। ভাইভাতে হাজির হয়ে চাকরি বুঝে নিতে গিয়ে ধরা পড়ে গেলেন তারা। 

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়োগ পরীক্ষা এমন কাণ্ড ঘটেছে। 

বিমানের ‘গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট' পদে নিয়োগের এ ঘটনায় দুই প্রার্থী ও প্রক্সি দেওয়া দুইজনের বিরুদ্ধে মামলাও হয়েছে। বিমানের পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।


বুধবার ভাইভ দিতে এসে আটক হওয়া পরীক্ষার্থীর নাম চাঁদ মোহন মণ্ডল (৩০)। বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পাঁচ পোটারা গ্রামে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর সোয়া ২টার দিকে বিমানের প্রধান কার্যালয়-বলাকা ভবনের তৃতীয় তলার সম্মেলন কক্ষে ওই নিয়োগের মৌখিক পরীক্ষা চলাকালীন চাঁদ মোহনকে সন্দেহজনক মনে হলে বোর্ডের সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তিনি অন্যকে দিয়ে লিখিত পরীক্ষায় পাশ করার কথা স্বীকার করেন। তার বদলে মো. রাকিবুল ইসলাম নামে একজন দুই লাখ টাকার বিনিময়ে লিখিত পরীক্ষায় প্রক্সি দেন।

পরে বিমান কর্তৃপক্ষ চাঁদ মোহনকে আটক করে বিমানবন্দর থানা পুলিশে দেয় এবং ওই দুইজনের নামে মামলা দায়ের করে।

এর আগে মঙ্গলবার একই পদে একই স্থানে পরীক্ষা চলাকালীন মো. আনাম আলী নামে আরেকজনকে একই অপরাধে আটক করে পুলিশে দেয় বিমান কর্তৃপক্ষ। পরে এ ঘট্নায় প্রক্সিদাতা আজিমুদ্দিনসহ তার বিরুদ্ধে মামলা করা হয়।

ভাইভায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের সময় আনাম বলেন আজিমুদ্দিন নামে আরেকজন তার হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন। কর্তৃপক্ষ আশংকা করছে একটি সংঘবদ্ধ চক্র পূর্ব পরিকল্পিতভাবে বিমানের বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত এবং এসব ব্যক্তি ওই চক্রের সদস্য।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
    প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
  • সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের
    সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের
  • সরকারি চাকরিতে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
    সরকারি চাকরিতে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
  • নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৮ জন
    নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৮ জন
  • ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
    ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
  • প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
    প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
  • ৪৭তম বিসিএসে চাকরি পেলেন ১৫২১ জন
    ৪৭তম বিসিএসে চাকরি পেলেন ১৫২১ জন
  • প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নে চার স্তরে কমিটি
    প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নে চার স্তরে কমিটি
  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান
    বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান
Logo