Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুপালী ব্যাংকের রাশেদ গ্রেফতার

ক্যাম্পাস মিরর ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুপালী ব্যাংকের রাশেদ গ্রেফতার

রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে অসৎ উপায় অবলম্বনকারীদের সহায়তার অভিযোগে রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার রাশেদুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

রাশেদুল আলম বর্তমানে রুপালী ব্যাংকের প্রধান অফিসে মোবাইল ব্যাংকিং শাখায় কর্মরত।

রাশেদের দেয়া তথ্য মতে গেন্ডারিয়া থানা পুলিশ তার সহযোগি মোস্তাফিজুর রহমানকেও গ্রেফতার করে। পরে তাদের দুজনকে আদালতে প্রেরণ করে পুলিশ।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাসান মাসুদ ক্যাম্পাস মিররকে বলেন, আসামীদ্বয়কে রাজধানীর দিলকুশা এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

আসামীর নিকট থেকে একটি ইলেকট্রনিকস ডিভাইস উদ্ধার করা হয় এবং আসামীকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্যানুযায়ী আরেকজন আসামীকে গ্রেপ্তার করা হয়। এই আসামির নিকট থেকেও আরেকটি সেইম ডিভাইস উদ্ধার করা হয় এবং তার মোবাইল থেকে  AAAA নামে একটি whatsapp group এর সন্ধান পাওয়া যায়। যার মেম্বার সংখ্যা ৭ জন।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
    প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
  • সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের
    সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের
  • সরকারি চাকরিতে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
    সরকারি চাকরিতে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
  • নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৮ জন
    নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৮ জন
  • ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
    ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
  • প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
    প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
  • ৪৭তম বিসিএসে চাকরি পেলেন ১৫২১ জন
    ৪৭তম বিসিএসে চাকরি পেলেন ১৫২১ জন
  • প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নে চার স্তরে কমিটি
    প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নে চার স্তরে কমিটি
  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান
    বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান
Logo