Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত


ভারতের রাজধানী নয়াদিল্লীতে বিক্ষোভ কর্মসূচি থেকে দেশটির বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। এ সময় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদি পার্টির প্রধান অখিলেশ যাদব, সহ কংগ্রেসের আরো কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করা হয়।


ন্যাশনাল এলিজিবিলিটি এনটারেন্স টেস্ট বা নিট নামে পরিচিত সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকে দিল্লির কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সামনে অবস্থান নেন রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশসহ কংগ্রেন নেতাকর্মীরা।


বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ জোর-পূর্ব টেনে হিঁচড়ে রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশকে সরিয়ে নিয়ে যায়। এ সময় রাহুল গান্ধীর নাক থেকে রক্ত ঝরতেও দেখা যায়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পুলিশ রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশসহ বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। কয়েকঘন্টা আটকে রাখার পর রাত ৯টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ ও অন্যান্য সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং এ নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে কংগ্রেস। আগের দিন, গতকাল সোমবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নেতৃত্বাধীন একটি মিছিল সংসদের দিকে এগোলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। কংগ্রেসের অভিযোগ, এতে বহু শিক্ষার্থী আহত হয়েছেন।


প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধী রাস্তার ওপর বসে পড়েন এবং সরে যেতে অস্বীকৃতি জানান। এ সময় অন্তত ১০ জন পুলিশ সদস্য তাঁকে ঘিরে রাখেন। পরে তাঁকে বাসে তুলে নিয়ে যাওয়া হয়। এর আগে এক পোস্টে রাহুল বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা আসলে ভারতের প্রতিটি পরিবারের ওপর হামলার শামিল। তিনি দাবি করেন, সরকারকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং শিক্ষার্থীদের ন্যায়ের দাবিকে উপেক্ষা করা যাবে না।


কংগ্রেসের দাবি, প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে হবে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হুসাইন জানান, সরকার তাঁদের বিক্ষোভ প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল, কিন্তু দাবি পূরণ না হওয়ায় তাঁরা তা মানেননি।


বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনাস্থলে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন। তবে দুই পক্ষের আলোচনায় সমাধান হয়নি। পরে জিতেন্দ্র সিং দাবি করেন, রাহুল প্রথমে শুধু সংসদে প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনার দাবি জানালেও পরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও যুক্ত করেন। কংগ্রেস অবশ্য এই বক্তব্যের সঙ্গে একমত নয়।


ঘটনার পরপরই পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। বিজেপি অভিযোগ করে, কংগ্রেসের কর্মসূচির কারণে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। কংগ্রেসের পাল্টা দাবি, তাদের বিক্ষোভ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ।


এদিকে গতকালের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। সিজেপির দাবি, পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসে বহু মানুষ আহত হয়েছেন। অন্যদিকে দিল্লি পুলিশ বলেছে, বিক্ষোভকারীরা পাথর ছুড়েছেন, পুলিশের গাড়ি ভাঙচুর করেছেন এবং সহিংসতায় জড়িয়েছেন। পুলিশের দাবি, তাদের ১১৮ জন সদস্য আহত হয়েছেন।


প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে সংসদেও উত্তেজনা অব্যাহত রয়েছে। বর্ষাকালীন অধিবেশনের প্রথম দুই দিনই নির্ধারিত সময়ের আগেই সংসদ মুলতবি হয়ে যায়। কংগ্রেসের অভিযোগ, বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না।


অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নিট প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঠেকানো জাতীয় দায়িত্ব। তাঁর সরকার অভিযোগ প্রকাশের পরপরই ব্যবস্থা নিয়েছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি দাবি করেন। তবে বিরোধীদের আন্দোলন ও সরকারের পাল্টা অবস্থানের কারণে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ভারতের রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
    ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
  • ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
    ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
  • জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
    জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
  • যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
    যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
  • ইরানি ট্রল আর্মির অন্দরে
    ইরানি ট্রল আর্মির অন্দরে
  • যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নাম
    যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নাম
Logo