Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

কারিগরির নবম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ১২ বছর নি‍র্ধারণ

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

শেয়ার করুনঃ
কারিগরির নবম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ১২ বছর নি‍র্ধারণ

দেশের এসএসসি (ভোকেশনাল) দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে নবম শ্রেণিতে ভর্তির জন্য ন্যূনতম বয়সসীমা কমিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কারিগরি শিক্ষার নবম শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীর ন্যূনতম বয়স হবে ১২ বছর। এর আগে এই বয়সসীমা ছিল ১৩ বছর।

বৃহস্পতিবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ মে প্রকাশিত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের মূল রেজিস্ট্রেশন কার্যক্রমসংক্রান্ত বিজ্ঞপ্তিতে নবম শ্রেণিতে ভর্তির জন্য গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীর ন্যূনতম বয়স ১৩ বছর নির্ধারণ করা হয়েছিল। তবে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেই শর্ত সংশোধন করে এখন ন্যূনতম বয়স ১২ বছর করা হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, বয়সসংক্রান্ত এই পরিবর্তন ছাড়া আগের বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য সব নির্দেশনা শর্ত অপরিবর্তিত থাকবে। ফলে ভর্তির আবেদন, নিবন্ধন এবং অন্যান্য কার্যক্রম পূর্বঘোষিত নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।

সংশ্লিষ্টরা বলছেন, বয়সসীমা এক বছর কমিয়ে আনার ফলে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় আগ্রহী আরও বেশি শিক্ষার্থী নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে। বিশেষ করে যেসব শিক্ষার্থী বয়সের শর্তের কারণে এতদিন আবেদন করতে পারছিল না, তাদের জন্য নতুন এই সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

সরকার দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কারিগরি বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। সেই প্রেক্ষাপটে ভর্তির বয়সসীমা শিথিলের এই সিদ্ধান্ত কারিগরি শিক্ষায় অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

 

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
Logo