Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা


আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন


মঙ্গলবার জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাবর্ষকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করতে পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষ থেকেই এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে নেওয়া হবে


তিনি বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু এবং পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা করা সম্ভব হবে। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় কমবে এবং নির্ধারিত শিক্ষাসূচি অনুযায়ী পাঠদান কার্যক্রম পরিচালনা করা সহজ হবে


মন্ত্রী আরও জানান, সরকার পর্যায়ক্রমে পাবলিক পরীক্ষাগুলো আরও আগাম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ফল প্রকাশ, উচ্চশিক্ষায় ভর্তি এবং নতুন শিক্ষাবর্ষ শুরু করার প্রক্রিয়াও আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে


এদিকে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেন। তারা প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন


এই পরিস্থিতির মধ্যেই জাতীয় সংসদে আগামী শিক্ষাবর্ষ থেকে পাবলিক পরীক্ষার নতুন সময়সূচির ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। সরকারের এ উদ্যোগের লক্ষ্য শিক্ষাবর্ষকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও নিয়মতান্ত্রিক ও সময়োপযোগী করে তোলা

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
Logo