Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

অর্ধেকের বেশি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

শেয়ার করুনঃ
অর্ধেকের বেশি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক


দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অর্ধেকের বেশি চলছে প্রধান শিক্ষক ছাড়াই। বিপুলসংখ্যক প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। একই সঙ্গে সহকারী শিক্ষকের ঘাটতিও সংকটকে আরও তীব্র করে তুলেছে। ফলে অতিরিক্ত দায়িত্বের চাপে থাকা শিক্ষকদের পক্ষে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সময় ও মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ছে


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, দেশে মোট ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৬ হাজার ২৩৫টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। অর্থাৎ প্রায় ৫৫ শতাংশ বিদ্যালয়ে বর্তমানে নিয়মিত প্রধান শিক্ষক নেই


প্রধান শিক্ষক না থাকায় অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি তাঁদের বিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও দাপ্তরিক বিভিন্ন কাজ সামলাতে হচ্ছে। এতে শিক্ষকদের পাঠদানের সময় কমে যাওয়ার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনাতেও চাপ তৈরি হচ্ছে


কর্মকর্তারা জানান, প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতি দীর্ঘদিন আইনি জটিলতায় আটকে ছিল। ২০১৩ সালের নিয়োগ বিধিমালার জ্যেষ্ঠতাসংক্রান্ত বিধান চ্যালেঞ্জ করে ২০১৭ সালে রিট হওয়ার পর নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হয়। তবে গত বছরের ২ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করায় এ জটিলতার অবসান হয়েছে। এখন শূন্য পদ পূরণে সরাসরি নিয়োগ ও পদোন্নতির উদ্যোগ নেওয়া হচ্ছে


অন্যদিকে সহকারী শিক্ষকের সংকটও প্রাথমিক শিক্ষায় বড় চাপ তৈরি করছে। সারা দেশে ১২ হাজার ৯৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারজন বা তার কম শিক্ষক রয়েছেন। এর মধ্যে ১৩৩টি বিদ্যালয়ে মাত্র একজন এবং ৬৩৩টি বিদ্যালয়ে মাত্র দুজন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে


শিক্ষকসংখ্যার এই ঘাটতির প্রভাব পড়ছে শিক্ষার্থীদের শেখার ফলাফলেও। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন ২০২২অনুযায়ী, গণিতে তৃতীয় শ্রেণির ৬১ শতাংশ এবং পঞ্চম শ্রেণির ৭০ শতাংশ শিক্ষার্থী শ্রেণি-উপযোগী দক্ষতা অর্জন করতে পারেনি। বাংলায় তৃতীয় শ্রেণির ৫১ শতাংশ এবং পঞ্চম শ্রেণির ৫০ শতাংশ শিক্ষার্থীও কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে পারেনি


গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, শিক্ষক সংকটের কারণে পিছিয়ে পড়া ও দুর্বল শিক্ষার্থীরা প্রয়োজনীয় বাড়তি নজর পায় না। নিয়োগে দীর্ঘসূত্রতা, যোগ্য শিক্ষকের ঘাটতি এবং দুর্গম এলাকায় শিক্ষক ধরে রাখার সমস্যা সংকটকে আরও জটিল করছে


এদিকে সহকারী শিক্ষক সংকট কমাতে নতুন নিয়োগ পাওয়া প্রায় ১৪ হাজার শিক্ষককে দ্রুত কাজে যোগদানের প্রস্তুতি চলছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, তাঁদের পুলিশি যাচাই শেষে দুই মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে তাঁরা বিদ্যালয়ে যোগ দিলে সহকারী শিক্ষক সংকট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে


তবে প্রাথমিক শিক্ষার শিক্ষক সংকট কাটাতে শুধু নতুন নিয়োগ যথেষ্ট নয়। প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতির জটিলতা দ্রুত নিষ্পত্তি, অঞ্চলভিত্তিক শিক্ষকসংকট চিহ্নিত করে পদায়ন এবং শিক্ষকরা যাতে প্রশাসনিক দায়িত্বের কারণে শ্রেণিকক্ষে পর্যাপ্ত সময় দিতে না পারেনএমন পরিস্থিতি দূর করা জরুরি। কারণ প্রাথমিক স্তরে পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক নিশ্চিত করা না গেলে শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা অর্জনের ঘাটতি ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি করতে পারে

 

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
Logo